বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 23, 2026
June 05, 2026
ভোলাহাট
ভোলাহাট

ভোলাহাট সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে নেশাজাতীয় সিরাপ জব্দ : তিনজন আটক

Published: June 05, 2026 at 01:56 PM
ভোলাহাট সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে নেশাজাতীয় সিরাপ জব্দ : তিনজন আটক

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক বিরোধী অভিযান চলাকালীন ১২৪ বোতল নেশাজাতীয় ভারতীয় সিরাপ, ৩টি মোবাইল ফোন ও ১টি ইজিবাইকসহ তিনজকে আটক করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।  শুক্রবার সকাল ১১টায় উপজেলার ভোলাহাট ইউনিয়নের শিকারী গ্রামে এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন, উপজেলার আলালপুর গ্রামের মো. রানাউলের ছেলে মাহাবুবুর রহমান (১৯), একই গ্রামের মো. সেতাউলের ছেলে জাহিদুল ইসলাম (১৯) ও হাউসপুর গ্রামের মো. দুলালের ছেলে সাগর হোসেন (১৬)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)’র মিডিয়া সেল থেকে এই তথ্য জানানো হয়েছে। 

আরো জানানো হয়,  নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁনশিকারী বিওপির হাবিলদার মো. কাজী ইব্রাহীমের নেতৃত্বে ১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯৮/২-এস হতে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের ভেতরে শিকারী গ্রামে অভিযান চোরাচাল ও মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে টহল দল এই ৩ জনকে ১২৪ বোতল ফেনসিডিলের বিকল্প ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৩টি মোবাইল ও ১টি ইজিবাইকসহ আটক করতে সক্ষম হয়।