শনিবার ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭ জিলহজ ১৪৪৭ হিজরি
LIVE
শিরোনাম
Printed on: June 13, 2026
June 05, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে মধুমালা রেডিও ক্লাবের বিশ্ব পরিবেশ দিবস পালন

Published: June 05, 2026 at 01:54 PM
চাঁপাইনবাবগঞ্জে মধুমালা রেডিও ক্লাবের বিশ্ব পরিবেশ দিবস পালন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে মধুমালা রেডিও ক্লাব। শুক্রবার সকাল ১০টায় সদর উপজেলার চর নরেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে ক্লাবের সদস্য এবং শিশু-কিশোরদের অংশগ্রহণে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়। মধুমালা রেডিও ক্লাবের সভাপতি ও কেন্দ্রীয় বেতার শ্রোতা ক্লাবের সদস্য মো. শাহাদাত হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন চর নরেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান আলী, ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামাতুল্লাহ মুনিম, সমাজসেবক ও শিক্ষানুরাগী আনারুল ইসলাম, কবি ও লেখক জামরুল জারিফ, শিক্ষক হাসিবুল ইসলাম, হাফেজ আল-আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর যতœ নেওয়া জরুরি। তারা পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান।

এ বছরের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্যÑ “প্রকৃতির অনুপ্রেরণায়, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য”।

মধুমালা রেডিও ক্লাব জানায়, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে স্কুল প্রাঙ্গণ, বাড়ির ছাদ, টব ও রাস্তার ধারে বিভিন্ন ধরনের গাছের চারা রোপণ করা হবে। পাশাপাশি স্কুল ও বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কার্যক্রমও পরিচালনা করা হবে।

ক্লাবের পক্ষ থেকে আরো জানানো হয়, সরকারের সামাজিক বন বিভাগ ও কৃষি বিভাগের সহযোগিতা পাওয়া গেলে এ বছর বেতার শ্রোতা ক্লাব সদস্য ও শিক্ষার্থীদের মাঝে প্রায় দুই হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হবে।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১০ নম্বর শাহজাহানপুর ইউনিয়নে প্রতিষ্ঠিত মধুমালা রেডিও ক্লাব শতাধিক বেতার শ্রোতাকে নিয়ে শিশু-কিশোর ও তরুণদের মধ্যে শিক্ষা, সচেতনতা এবং নিরাপদ পরিবেশ গড়ে তুলতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।