বুধবার ১৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বাংলাদেশ ব্যাংক-পিকেএসএফ’র মধ্যে ৫ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ মোটরসাইকেলসহ ভারতীয় সিরাপ গোমস্তাপুরে মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান শীর্ষক সেমিনার দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প শিশুর প্রতি সহিংসতা বন্ধে অংশীজনদের সঙ্গে সংলাপ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অক্টোবরের মধ্যেই ৫ বিভাগে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম : তথ্যমন্ত্রী
Printed on: August 19, 2026
June 04, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

বাঙ্গাবাড়ী সীমান্তে ২৮ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের

Published: June 04, 2026 at 02:37 PM
বাঙ্গাবাড়ী সীমান্তে ২৮ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্তে ২৮ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির হস্তক্ষেপে তা সফল হয়নি। গত বুধবার দিবাগত রাত ৩টার দিকে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের ওই সীমান্তের ২০৩/৬-আর পিলারের কাছ দিয়ে বাংলাদেশে অভ্যন্তরে প্রবেশ করার সময় এই ঘটনা ঘটে। 

বর্তমানে ২৮ জনই বাংলাদেশ-ভারত শূন্য লাইনে অবস্থান করছে। এদের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী ও ৬ জন শিশু রয়েছে। 

১৬ বিজিবির নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এক বার্তায় এই তথ্য জানিয়েছেন।

তিনি আরো জানান, রাত ৩টার দিকে বাঙ্গাবাড়ী বিওপির সদস্যরা সংবাদ পেয়ে ওই সীমান্ত এলাকায় যান। তারা জানতে পারেন ভারতীয় ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা ২০৩/৬-আর পিলারের কাছ দিয়ে ২৮ জন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার চেষ্টা করছে। পরে বিওপির সদস্যরা ওই ব্যক্তিদের ভারতীয় সীমান্তের শূন্য লাইনের মধ্যে অবস্থান শনাক্ত করে। বর্তমানে তারা ওই সীমান্তে অবস্থান করছে।

বিজিবি জানিয়েছে, বিএসএফ সীমান্ত এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েন করেছে এবং বিভিন্ন পোস্টে অবস্থান করছে।

অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম আরো জানান, ওই সীমান্তে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ২৮ জন ব্যক্তিকে পুনরায় ভারতীয় ভূখ-ে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়েছে। সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরো জোরদার করা হয়েছে।