চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামকে পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা করার লক্ষে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ সদস্য সাদিকুল ইষলাম। এতে প্রধান অতিথি ছিলেন— জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জুনিয়র মনিটরিং অ্যান্ড রিপোর্টিং স্পেশালিস্ট (এসএসিপি-রেইনস প্রকল্প) কৃষিবিদ জহুরুল ইসলাম।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জের এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের সহযোগিতায় বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ এই সভার আয়োজন করে।
সভায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এডিপি)’র সিনিয়র প্রোগ্রাম অফিসার শ্যামল কস্তা বলেন, ওয়ার্ল্ড ভিশন চাঁপাইনবাবগঞ্জ এরিয়া ডেভেলমন্টে প্রোগ্রাম গত এক বছর যাবৎ পরিবেশবান্ধব গ্রাম উন্নয়নের লক্ষে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে— কমিটি গঠন, জেডসি ফ্রেন্ডলি গ্রিন স্কুল প্রতিষ্ঠা, উঠান বৈঠকসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন। এসব কাজের পাশাপাশি ওয়ার্ল্ড ভিশন গাছ বিতরণ, প্লাস্টিকমুক্ত পরিবেশ তৈরির লক্ষে প্রতিনিয়তই বিভিন্ন সহায়তা প্রদান করে যাচ্ছে।
সভায় প্রধান অতিথি কৃষিবিদ জহুরুল ইসলাম বলেন, এটা খুবই ভালো একটি উদ্যোগ, যা সুন্দর পরিবেশসহ শিশুদের ভালোভাবে বেড়ে উঠতে সহায়তা করছে।
অনুষ্ঠানের সভাপতি বলেন, ইউনিয়ন পরিষদ এবং ওয়ার্ল্ড ভিশন চাঁপাইনবাবগঞ্জ এডিপির সহায়তায় এই গ্রামটি ইতোমধ্যে মানুষের সচেতনতা বৃদ্ধি এবং আদর্শ একটি গ্রামে পরিণত হচ্ছে। তবে এটা ধরে রাখতে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও গ্রামবাসীর।
শেষে শ্রীরামপুর গ্রামকে পরিবেশবান্ধব গ্রাম ঘোষণায় আমরা অঙ্গীকারাবদ্ধ মর্মে প্রধান অতিথি ঘোষণা করেন।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ গ্রাম উন্নয়ন সোসাইটির সদস্যগণ উপস্থিত ছিলেন।