শনিবার ২২ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বড় জয় পেল শিবগঞ্জ প্রধানমন্ত্রীর পক্ষেই কৃষকের মুখে হাসি ফোটানো সম্ভব কৃষক দলের সমাবেশে হাসান জাফির তুহিন সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প : গোমস্তাপুরে বিএমডিএ চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৪০ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন একজন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরো ৫৮ জন চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি বেড়েছে চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের জেলা সম্মেলন ভোলাহাটে প্রয়াসের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প নাচোলে লক্ষ্মীপুর কমিউনিটি ক্লিনিকে সমš^য় সভা
Printed on: August 22, 2026
August 22, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বড় জয় পেল শিবগঞ্জ

Published: August 22, 2026 at 02:56 PM
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বড় জয় পেল শিবগঞ্জ


চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’| শনিবার বিকেলে অনুষ্ঠিত দ্বিতীয় দিনের খেলায় বড় জয় পেয়েছে শিবগঞ্জ উপজেলা ফুটবল দল| প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ৪-০ গোলে নাচোল উপজেলা ফুটবল দলকে হারিয়ে জয়লাভ করে শিবগঞ্জ উপজেলা দল| 

খেলায় ম্যাচ সেরা হন শিবগঞ্জ উপজেলা দলের মমিনুল হক| তাকে ম্যান অব দ্য মাচের পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী| এসময় শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন|

বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে (নতুন) এই খেলা শুরু হয়| ৯০ মিনিটের এই খেলা পরিচালনা করেন মেহেদি হাসান| তাকে সহযোগিতা করেন আখতার হোসেন ও শামীম হোসেন| নির্দিষ্ট সময়ে ৪-০ গোলের ব্যবধানে বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে শিবগঞ্জ উপজেলা দল| 

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে এই টুর্নামেন্টর আয়োজন করেছে| পৃষ্ঠপোষকতা করছে এরফান গ্রুপ| 

আয়োজকরা জানান, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে| তাই স্থানীয় ক্রীড়াঙ্গনকে পুনরুজ্জীবিত করা এবং তরুণ প্রজন্ম, যুবক, কিশোর ও শিক্ষার্থীদের মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর ধারার খেলাধুলায় সম্পৃক্ত করা এই টুর্নামেন্টের অন্যতম উদ্দেশ্য|