বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 23, 2026
June 02, 2026
ভোলাহাট
ভোলাহাট

ভোলাহাটে ডিএনসির অভিযানে হেরোইন ও গাঁজা জব্দ, মা-ছেলেসহ ৩ জন আটক

Published: June 02, 2026 at 02:10 PM
ভোলাহাটে ডিএনসির অভিযানে হেরোইন ও গাঁজা  জব্দ, মা-ছেলেসহ  ৩ জন আটক

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকবিরোধী অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) জেলা কার্যালয়। অভিযানে হেরোইন ও গাঁজাসহ মা ও ছেলেসহ একই পরিবারের তিনজনকে আটক করা হয়েছে বলে ডিএনসি জানিয়েছে। 

মঙ্গলবার সকালে উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের সুরানপুর গ্রামে এ অভিযান চালানো হয় হয়।

আটককৃতরা হলেন- ওই গ্রামের মোসা. তাজেনুর বেগম (৫৩), তার ছেলে মো. সাবিরুল ইসলাম (৩১) এবং মোসা. ববিতা খাতুন (২৫)। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএনসির উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এই তথ্য জানিয়েছেন। 

তিনি আরো জানান, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সুরানপুর গ্রামে বিশেষ মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে ১ কেজি গাঁজা ও সাড়ে ২৪ গ্রাম হেরোইনসহ একই পরিবারের এই ৩ জনকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। উপপরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে ভোলাহাট থানায় নিয়মিত এই মামলা দায়ের করেন।