বিশ্বখ্যাত পপ তারকা দুয়া লিপা এবং ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নার ঘরোয়া আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন| রোববার লন্ডনের ঐতিহাসিক ওল্ড মেরিলিবোন টাউন হলে স্বল্পসংখ্যক পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়| আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, খুবই ব্যক্তিগত পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজন ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে|
বিয়ের সময় ৩০ বছর বয়সী দুয়া লিপা পরেছিলেন বিখ্যাত ফ্যাশন হাউস শিয়াপারেল্লির ˆতরি সাদা কুটুরে পোশাক| এর সঙ্গে ছিল সাদা গ্লাভস, ক্রিশ্চিয়ান লুবুতাঁর জুতা এবং বড় আকৃতির সাদা টুপি| অন্যদিকে ৩৬ বছর বয়সী ক্যালাম টার্নার পরেছিলেন নেভি ব্লু স্যুট ও টাই| বিয়ের পর রেজিস্ট্রি অফিসের বাইরে তাদের ঘিরে থাকা মুহূর্তে পরিবার ও ঘনিষ্ঠরা কনফেটি ছুড়ে উচ্ছ্বাস প্রকাশ করেন|
দুয়া লিপা ও ক্যালাম টার্নারের সম্পর্ক নিয়ে প্রথম গুঞ্জন শুরু হয় ২০২৪ সালের জানুয়ারিতে, যখন লন্ডনে একটি আফটার পার্টিতে তাদের একসঙ্গে দেখা যায়| পরে একই বছরের জুলাইয়ে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন| এরপর থেকে ধীরে ধীরে তাদের সম্পর্ক আরও দৃঢ় হয় এবং শেষ পর্যন্ত বিয়ের মাধ্যমে সেই যাত্রার পরিণতি ঘটে|
২০২৫ সালের জুনে ব্রিটিশ ভোগ ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে দুয়া লিপা বাগদানের বিষয়টি নিশ্চিত করেন| সে সময় তিনি জানান, বিশ^ সফর শেষ করার পর বিয়ের পরিকল্পনা রয়েছে তাদের| তিনি আরও বলেছিলেন, একসঙ্গে জীবন কাটানো এবং আজীবন সেরা বন্ধু হয়ে থাকার অনুভূতি তার কাছে বিশেষ কিছু|
ঘনিষ্ঠ সূত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, দুয়া লিপা বর্তমানে নিজের ক্যারিয়ার ও ট্যুর নিয়েই বেশি মনোযোগী ছিলেন| ফলে বিয়ের পরিকল্পনা নিয়ে তারা কোনো তাড়াহুড়া করেননি| তবে ব্যক্তিগত জীবনে স্থিতিশীলতা আসায় এখন দুই তারকাই নতুন অধ্যায়ে প্রবেশ করলেন|
ব্রিটিশ সংবাদমাধ্যম পিপল জানিয়েছে, বিয়ের পর খুবই সীমিত আয়োজন হলেও আগামী সপ্তাহে ইতালির সিসিলিতে তিন দিনব্যাপী বড় উদযাপনের পরিকল্পনা রয়েছে| সেখানে বিশে^র নামকরা তারকা ও ফ্যাশন ব্যক্তিত্বদের উপস্থিত থাকার সম্ভাবনাও রয়েছে|
দুয়া লিপা বর্তমানে বিশ্বের অন্যতম প্রভাবশালী পপ তারকাদের একজন| অন্যদিকে ক্যালাম টার্নার ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ সিরিজসহ একাধিক আলোচিত চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিকভাবে পরিচিতি পেয়েছেন|