হাতে নান্দনিক মেহেদির নকশা, শান্ত মুখে রোদের পরশ| চিত্রনায়িকা পরীমণি যেন এক অপার্থিব সৌন্দর্য হয়েই যেন ধরা দিলেন| সাত সকালেই ফেসবুকের স্ক্রিনে তিনটি ক্লোজ-আপ ছবি ভেসে উঠল; আর তাতেই চোখ আটকে গেল ভক্তদের| ছবির সাথে নায়িকার ছোট্ট ক্যাপশন- ‘সানশাইন’| বাংলাদেশের চলচ্চিত্র পাড়ার অন্যতম চর্চিত নাম পরীমণি| আলোচনা-সমালোচনা যা-ই হোক না কেন, তার রূপের জাদু দর্শকদের মুগ্ধ করতে কখনো ব্যর্থ হয় না| সদ্য ফেসবুকে শেয়ার করা সেই ছবিতে দেখা যায়, এক শান্ত, মনোরম পরিবেশে যেন নিজেকে হারিয়ে ফেলেছেন নায়িকা| পরিমণির মুখের শান্ত অভিব্যক্তি এবং আধবোজা চোখ দেখে মনে হচ্ছে, মিঠে রোদ নয়, বরং কোনো অদৃশ্য ভালোবাসার উষ্ণতা অনুভব করছেন| তার হাতে দেখা যাচ্ছে নজরকাড়া মেহেদির নকশা| সাথে কমলা-খয়েরি প্রিন্টের পোশাক| ছবিগুলো পোস্ট করার মাত্র অল্প সময়েই বেশ সাড়া ফেলেছে| মন্তব্যের ঘরে ভক্তরা তাদের মুগ্ধতা প্রকাশ করেছেন| ভক্তদের অনেকেই আবার মেহেদির নকশা নিয়ে প্রশ্ন করেছেন-‘কে এই মেহেদি পরিয়ে দিল?’| কাজের চেয়ে পরীমণি এখন নিজের এবং সন্তানের দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন| তবে আপাতত সামাজিক মাধ্যমে এবার তার 'সানকিসড' ফটো নিয়েই আলোচনায় রয়েছেন নায়িকা|
শিরোনাম
ক্ষমা চাইলেন স্বস্তিকা
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত
প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয়
ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো
সর্বশেষ খবর
ক্ষমা চাইলেন স্বস্তিকা
Sep 23, 2026
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
Sep 22, 2026
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
Sep 22, 2026