বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 24, 2026
July 25, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের ডেঙ্গু শনাক্ত

Published: July 25, 2026 at 02:40 PM
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের ডেঙ্গু শনাক্ত

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৭ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে| তাদের মধ্যে ৩ জন জটিল রোগীকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের পুরাতন ভবনে ডেঙ্গু কর্নারে ভর্তি করা হয়েছে| আর ৪ জন সাধারণ রোগীকে বহির্বিভাগে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে| 

শনিবার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে| 

প্রতিবেদনে আরো বলা হয়েছে, পূর্বে ১১ জন রোগী ভর্তি ছিল| তাদের মধ্যে সুস্থ হওয়ায় একজনকে ছাড়পত্র দেয়া হয়েছে| ফলে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে| এই ১২ জনের মধ্যে ৯ জন পুরুষ এবং ৩ জন মহিলা রয়েছে|

এদিকে বিশেষ করে ঘুমানোর সময় মশারির মধ্যে ঘুমানোর জন্য ¯^াস্থ্য বিভাগের পক্ষ থেকে পরামর্শ দিয়ে জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহবুব হাসান বলেন, জেলা হাসপাতালের পুরাতন ভবনে ডেঙ্গু রোগীদের জন্য একটি কর্নার খোলা হয়েছে, সেখানে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে| প্রয়োজনীয় ওষুধ মজুত রয়েছে|