বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 24, 2026
July 25, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি

Published: July 25, 2026 at 02:29 PM
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে ৫৩ বিজিবি|  শনিবার ভোর পৌনে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বিশরশিয়া গ্রামে অভিযান চালিয়ে এসব সিরাপ জব্দ করা হয়| 

এক সংবাদ বিজ্ঞপিততে ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন এই তথ্য জানিয়েছে| 

বিজিবি আরো জানায়, ৫৩ বিজিবির ওয়াহেদপুর বিওপির একটি বিশেষ টহলদল ভোর পৌনে ৫টার দিকে বিশরশিয়া গ্রামে মাদকবিরোধী অভিযান চালায়| অভিযানে ১৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করে| জব্দকৃত মাদকদ্রব্য চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে|

উল্লেখ্য, ৫৩ বিজিবি চলতি জুলাই মাসে বিভিন্ন অভিযানে ১ জন আসামিসহ ৬০৫ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৬৪ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ এবং ৯০ বোতল মদ জব্দ করে, যার আনুমানিক বাজার দাম ৪ লক্ষাথিক টাকা| 

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এসবের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশইন প্রতিরোধ করাসহ যে কোনো অবৈধ চোরাচালান প্রতিরোধে এবং বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সবসময় তৎপর রয়েছে ও নিরলসভাবে কাজ করছে|