দক্ষিণী সিনেমা সুপার স্টার থালাপতি বিজয়| অভিনয় ছেড়ে পুরোপুরি রাজনীতিতে নামার আগে বিদায়ী তার সিনেমা ‘জন নায়াগন’ বক্স অফিসে শক্তিশালী সূচনা করেছে| মুক্তির মাত্র দুই দিনেই বিশ^ব্যাপী ১১২ কোটি ৫০ লাখ রুপি আয় করে শতকোটির ক্লাবে জায়গা করে নিয়েছে সিনেমাটি| এইচ বিনোথ পরিচালিত সিনেমাটি গত বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে মুক্তি পায়| সিনেমা বাণিজ্যবিষয়ক সূত্রের তথ্য অনুযায়ী, প্রথম দুই দিনে ভারতে সিনেমাটির নিট আয় হয়েছে ৬৩ কোটি ৮৫ লাখ রুপি| একই সময়ে ভারতের মোট (গ্রস) আয় দাঁড়িয়েছে ৭৫ কোটি রুপি| বিদেশের বাজার থেকে এসেছে আরও ৩৭ কোটি ৫০ লাখ রুপি| সব মিলিয়ে বিশ^ব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ১১২ কোটি ৫০ লাখ রুপিতে| মুক্তির প্রথম দিন ভারতে সিনেমাটি ৪২ কোটি ৭০ লাখ রুপি নিট আয় করলেও দ্বিতীয় দিনে আয় কমে দাঁড়ায় ২১ কোটি ১৫ লাখ রুপিতে|
ফলে দ্বিতীয় দিনে আয়ের গতি কিছুটা কমেছে| তবে বক্স অফিসে ভালো সূচনা করলেও বিজয়ের আগের দুই ব্লকবাস্টার ‘লিও’ এবং ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’র তুলনায় পিছিয়ে রয়েছে ‘জন নায়াগন’| ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ মুক্তির প্রথম দুই দিনে ভারতে ৬৯ কোটি ৫০ লাখ রুপি নিট আয় করেছিল| অন্যদিকে ‘লিও’ একই সময়ে আয় করেছিল ৯৯ কোটি ৫ লাখ রুপি| বিশ^ব্যাপী আয়ের দিক থেকেও ‘জন নায়াগন’ এখনো সেই দুই ছবির রেকর্ড স্পর্শ করতে পারেনি|
ভারতীয় সিনেমা বাণিজ্যবিষয়ক ওয়েবসাইট ‘স্যাকনিলক’র তথ্য অনুযায়ী, মুক্তির দিন সিনেমাটির শোতে গড় দর্শক উপস্থিতি ছিল ৪১ দশমিক ৬ শতাংশ| দ্বিতীয় দিনে তা কমে দাঁড়ায় ২৯ দশমিক ৫ শতাংশে| আয়ের দিক থেকে তামিলনাড়ুই ছিল সিনেমাটির সবচেয়ে বড় বাজার| দুই দিনে রাজ্যটি থেকে এসেছে ৪১ কোটি রুপি| এছাড়া কর্ণাটক থেকে ১৪ কোটি ৪৭ লাখ, কেরালা থেকে ৭ কোটি ৫০ লাখ, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা মিলিয়ে ৬ কোটি ২৫ লাখ এবং ভারতের অন্যান্য অঞ্চল থেকে এসেছে ৫ কোটি ৭৮ লাখ রুপি| ‘জন নায়াগন’-এ সাবেক পুলিশ কর্মকর্তা ভেত্রি কন্ডন চরিত্রে অভিনয় করেছেন বিজয়| নিজের দত্তক কন্যাকে সেনাবাহিনীর সদস্য হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পূরণে তার সংগ্রামের গল্প নিয়ে এগিয়েছে সিনেমার কাহিনি| খলনায়ক জন হিমলার চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা ববি দেওল| এছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন মামিথা বাইজু| তবে সমালোচকদের কাছ থেকে ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে| অনেকের মতে, বিরতির পর গল্পের গতি কিছুটা দুর্বল হয়ে পড়েছে| তবুও মাত্র দুই দিনেই শতকোটির ক্লাবে প্রবেশ করে বক্স অফিসে শক্ত অবস্থান ˆতরি করেছে ‘জন নায়াগন’| এখন নজর সপ্তাহান্তের আয়ের দিকে| ছুটির দিনে দর্শক উপস্থিতি বাড়লে বিজয়ের বিদায়ী সিনেমাটি আরও বড় সাফল্যের পথে এগোতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা|