বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 24, 2026
July 25, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরল চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশ

Published: July 25, 2026 at 03:06 PM
কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরল চাঁপাইনবাবগঞ্জের  নাচোল থানা পুলিশ


 কৃষক বেশে সাজাপ্রাপ্ত এক আসামিকে এভাবেই ধরেন এএসআই ফরহাদ হোসেন


চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার এএসআই ফরহাদ হোসেন কৃষক বেশে ফসলের ক্ষেত হতে ২ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত সুশিল নামের এক আসামিকে গ্রেপ্তার করেছেন| শনিবার (২৫ জুলাই) বিকেলে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার রাওতা গ্রামের একটি ফসলের ক্ষেত থেকে তাকে গ্রেপ্তার করা হয়| গ্রেপ্তার ব্যক্তি নাচোল উপজেলার রাজবাড়ী হাট টাওয়ার পাড়ার মৃত শুকান্তের ছেলে| 

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ এই তথ্য জানিয়েছেন| তিনি আরো জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৩ মাসের  বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামি সুশীল| রায়ের পর থেকে তিনি পলাত ছিলেন| তাকে ধরতে কৃষকের বেশে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার রাওতা গ্রামের একটি ফসলী মাঠে অভিযান চালান  এএসআই ফরহাদসহ পুলিশের একটি দল| শনিবার বিকাল সাড়ে ৬টায় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন|