বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 23, 2026
May 24, 2026
ভোলাহাট
ভোলাহাট

ভোলাহাট উপজেলার গোহালবাড়ী ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

Published: May 24, 2026 at 02:00 PM
ভোলাহাট উপজেলার গোহালবাড়ী ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার গোহালবাড়ী ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে| গতকাল রবিবার বেলা ১০টার দিকে ইউনিয়ন পরিষদের নিজস্ব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই বাজেট ঘোষণা করা হয়| 

গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইয়াসিন আলী শাহর সভাপতিত্বে ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মো. মাজহারুল ইসলাম| 

উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে ইউপি সদস্যগণ ও এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার পেশার মানুষ উপস্থিত ছিলেন|

বাজেটের গুরুত্ব তুলে ধরে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন— সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সদস্য মো. সবুর আলী, মো. নুরুল ইসলাম, মো. রবিউল ইসলাম রোবা, মো. রাকিবুল ইসলাম, মো. সাদিকুল ইসলাম, মো. রহমত আলী, মোসা. ফরিদা খাতুনসহ অন্যরা| 

বাজেটে রাজ¯^ ও উন্নয়ন খাত থেকে সর্বমোট আয় ধরা হয়েছে ১ কোটি ২৫ লাখ ৮৭ হাজার  টাকা| ব্যয় ধরা হয়েছে রাজ¯^ ও উন্নয়ন খাতে ১ কেটি ২৫ কোটি ৭২ হাজার টাকা|

বাজেটে শিক্ষা খাত ও ¯^াস্থ্য খাতে গুরুত্ব দেওয়া হয়েছে|