রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
May 21, 2026
ভোলাহাট
ভোলাহাট

ভোলাহাটে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

Published: May 21, 2026 at 02:08 PM
ভোলাহাটে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনদের নিয়ে মতবিনিময় সভা করেছেন|

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়| 

এসময় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, মুক্তিযোদ্ধা, উপজেলা পরিষদ চত্বরে কর্মকর্তা-কর্মচারীদের ঝুঁকিপূর্ণ আবাসিক ভবন মেরামত বিষয়ে আলোচনা হয়| 

সভায় উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) সানাউল মোর্শেদ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন পাল, সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশলী আজমীর শেখ, বিএমডিএ প্রকৌশলী লোকমান হাকিম, শিক্ষা কর্মকর্তা ইব্রাহীম খলিল, বিআরডিবি কর্মকর্তা সবুজ আলী, এলজিইডির ভারপ্রাপ্ত প্রকৌশলী আছাবুর রহমান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পিয়ার জাহান, গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াসিন আলী শাহ, জামবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফাজুদ্দিন পানু মিয়া, উপজেলা বিএনপির সভাপতি ইয়াজদানী জর্জ, উপজেলা জামায়াতের আমির আলকেস আলী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন| 

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলী বলেন, উপজেলায় ১২টি দপ্তরের কর্মকর্তা না থাকায় নাগরিক সেবা ব্যাহত হচ্ছে এবং ভোলাহাট উপজেলার উন্নয়ন ক্ষতিগ্রস্ত হচ্ছে|