রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
May 21, 2026
ভোলাহাট
ভোলাহাট

ভোলাহাটে ভিজিএফের চাল বিতরণ

Published: May 21, 2026 at 02:07 PM
ভোলাহাটে ভিজিএফের চাল বিতরণ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে| বৃহস্পতিবার ভোলাহাট সদর ও গোহালবাড়ী ইউনিয়ন পরিষদে চাল বিতরণ করা হয়| 

উপজেলার ভোলাহাট সদর ইউনিয়নে ২ হাজার ৭১৭, গোহালবাড়ী ইউনিয়নে ২ হাজার ৬৫৬, দলদলী ইউনিয়নে ২ হাজার ৮১০ ও জামবাড়িয়া ইউনিয়নে ১ হাজার ৬৯৪ জনকে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে| 

চাল বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ প্রশংসনীয় কিছু উদ্যোগ গ্রহণ করেছে| সুবিধাভোগীকে নিজে উপস্থিত হয়ে ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত স্লিপ সংগ্রহের পাশাপাশি মূল জাতীয় পরিচয়পত্র দেখাতে হবে| এক ব্যক্তি যাতে একাধিকবার সুবিধা নিতে না পারে, সে জন্য প্রত্যেক সুবিধাভোগীর আঙুলে অমোচনীয় কালি দেওয়া হচ্ছে| এমনকি সুবিধাভোগীরা যাতে চাল বিক্রি করতে না পারেন, সে জন্য বারবার মাইকিং করে সতর্ক করা হচ্ছে| 

এ ব্যাপারে প্রশাসনিক কর্মকর্তা ও ট্যাগ অফিসার যুব উন্নয়ন কর্মকর্তা মো. রবিউল ইসলাম কবিরাজ বলেন, ¯^চ্ছ প্রক্রিয়ায় দরিদ্র মানুষের মধ্যে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে| 

এদিকে ভোলাহাট সদর ইউনিয়নেও স্বচ্ছতার সাথে সুবিধাভোগীদের মধ্যে চাল বিতরণ করা হয়|