রবিবার ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
দুই দিনে শতকোটির ক্লাবে প্রবেশ করলো ‘জন নায়াগন’ এবার লক্ষ্মীপুরে যাচ্ছে ‘ইত্যাদি’ ক্লোজ-আপ ছবিতে ভক্তদের নজর কাড়লেন পরীমণি কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরল চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশ চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ের হার ৬২ শতাংশ : ওরিয়েন্টেশনে তথ্য প্রকাশ চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীতে পানি বাড়ছেই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিজিবির অভিযানে জব্দ ভারতীয় শাড়িসহ বিভিন্ন সামগ্রী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি গোমস্তাপুরের চাড়ালডাংগা সীমান্তে ৭জনকে পুশইনের চেষ্টা বিএসএফের : রুখে দিয়েছে বিজিবি
Printed on: July 26, 2026
May 19, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

গ্রামআদালতের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সমন্বয় সভা

Published: May 19, 2026 at 01:37 PM
গ্রামআদালতের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সমন্বয় সভা

চাঁপাইনবাবগঞ্জে জেলাপর্যায়ে গ্রামআদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে| জেলা প্রশাসন চাঁপাইনবাবগঞ্জ ও বাংলাদেশ গ্রামআদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আয়োজনে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়| 

স্থানীয় সরকার বিভাগ চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষের সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী|

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গ্রামআদালত আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা, এটি একটি প্রশাসনিক ব্যবস্থা| এক্ষেত্রে চেয়ারম্যানদের সকলকে একনিষ্ঠভাবে কাজ করতে হবে| কোনো দলের হয়ে কাজ করা যাবে না| অনেকেই এ আদালতের রায় মানে না বা বিচারের দিন উপস্থিত হন না| মনে করেন চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদের কোনো ক্ষমতা নেই| তবে গ্রামআদালতে রায় না মানার এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে| যতদিন রায় মানার সংস্কৃতি না মানতে পারবে, ততদিন কোনো সমস্যার নিষ্পত্তি হবে না| তখন দেওয়ানি ও ফৌজদারি আদালতে হাজির হতে হবে| ভুক্তভোগীদের মধ্যে বিশ্বাস জন্মাতে হবে| গ্রামআদালত বাস্তবায়নের ক্ষেত্রে হিসাব সহকারী ও গ্রামপুলিশের ব্যাপক ভূমিকা রয়েছে এবং গ্রামআদালত সম্পর্কে হিসাব সহকারীদের আইন বিষয়ে আরো ভালোভাবে জানতে হবে|

সমš^য় সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি, সহকরী কমিশনার মো. সাব্বির আহমেদ রোবেল, গ্রামআদালত প্রকল্পের জেলা ম্যানেজার শফিকুর রহমানসহ বাংলাদেশ গ্রামআদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন|

বাংলাদেশের গ্রামীণ এলাকার জনগণ বিশেষ করে নারী, জাতিগত সংখ্যালঘু এবং সুবিধাবঞ্চিত গোষ্ঠীর মানুষের ন্যায়বিচারের সুযোগ বৃদ্ধি করা হচ্ছে প্রকল্পের মূল উদ্দেশ্য এবং স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও সহযোগী সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অরগানাইজেশন ইএসডিওর জেলার ৫টি উপজেলার ৪৫টি ইউনিয়নে প্রত্যক্ষভাবে বাংলাদেশ গ্রামআদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পে কাজ চলমান রয়েছে বলে জানান আয়োজকরা|