চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় মরিয়ম বেগম (৫০) নামে এক গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ| মঙ্গলবার সকালে অধিরনেংড়া মোড় এলাকার চৌকাপাড়ার একটি বাড়ি থেকে ওই গৃহশিক্ষিকার মরদেহটি উদ্ধার করা হয়|
এই হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক রুবেল ও তার স্ত্রী সুমি এবং দিপক নামের এক স্বর্ণকারকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে|
এই তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ|
নিহত মরিয়ম বেগম চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উজ্জ্বলপাড়ার আবুল কালামের স্ত্রী| তিনি বিভিন্ন বাসায় গিয়ে ছাত্র-ছাত্রীদের প্রাইভেট পড়িয়ে জীবিকা নির্বাহ করতেন|
পুলিশ ও স্থানীয়রা জানান, মরিয়ম বেগম বাসায় বাসায় টিউশনি করিয়ে জীবিকা নির্বাহ করতেন| গত সোমবার সকালে রুবেলের মেয়েকে প্রাইভেট পড়ানোর জন্য তাদের বাসায় যান| এরপর তিনি আর নিজ বাসায় ফিরে আসেননি| দীর্ঘ সময় পার হলেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন ও আত্মীয়¯^জনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন| পরে জাতীয় জরুরি সেবা ন¤^রে ফোন পেয়ে পুলিশ রুবেলের বাড়ি থেকে মঙ্গলবার সকালে বস্তাবন্দি অবস্থায় ওই গৃহশিক্ষিকার মরদেহ উদ্ধার করে|
নিহত মরিয়মের ¯^ামী মোসাদ্দেক হোসেন ওরফে আবুল কালাম হাসপাতালে কান্নাজড়িত কণ্ঠে বলেন, “(১৮ মে) সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মোবাইলে স্ত্রীর সাথে শেষ কথা হয়| সে বলেছিল, ‘বাড়ি আসছি, এসে রান্না করব|’ কিন্তু তারপর সে আর ফেরেনি| কী কারণে আমার স্ত্রীকে এভাবে হত্যা করা হলো, আমি তা বুঝতে পারছি না|”
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি অবস্থায় মরিয়ম বেগম নামের এক নারীর মরদেহ উদ্ধার করে| পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে|
তিনি আরো জানান, নিহতের মাথায় ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে| নিহতের কানের দুল ছিঁড়ে নেয়া হয়েছে| এ ব্যাপারে সুমি ও রুবেল নামে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে|
এদিকে বিকেলে সদর থানার অফিসার ইনচার্জ একরামুল হোসাইন জানান, মঙ্গলবার দুপুরে দিপক নামের এক ¯^র্ণকারকেও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে|