রবিবার ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
দুই দিনে শতকোটির ক্লাবে প্রবেশ করলো ‘জন নায়াগন’ এবার লক্ষ্মীপুরে যাচ্ছে ‘ইত্যাদি’ ক্লোজ-আপ ছবিতে ভক্তদের নজর কাড়লেন পরীমণি কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরল চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশ চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ের হার ৬২ শতাংশ : ওরিয়েন্টেশনে তথ্য প্রকাশ চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীতে পানি বাড়ছেই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিজিবির অভিযানে জব্দ ভারতীয় শাড়িসহ বিভিন্ন সামগ্রী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি গোমস্তাপুরের চাড়ালডাংগা সীমান্তে ৭জনকে পুশইনের চেষ্টা বিএসএফের : রুখে দিয়েছে বিজিবি
Printed on: July 26, 2026
May 19, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

পবিত্র ঈদুল আজহা : ভিজিএফের ১০ কেজি করে চাল পাচ্ছেন ২ লক্ষাধিক দুস্থ মানুষ

Published: May 19, 2026 at 01:34 PM
পবিত্র ঈদুল আজহা :  ভিজিএফের ১০ কেজি করে চাল পাচ্ছেন ২ লক্ষাধিক দুস্থ মানুষ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৪টি পৌরসভা ও ৪৫টি ইউনিয়নে ১০ কেজি করে ভিজিএফের চাল পাচ্ছেন ২ লাখ ৬ হাজার ৮৫৮ জন দুস্থ মানুষ| পৌরসভা ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে এই চাল বিতরণ করা হচ্ছে|

জেলা প্রশাসনের কার্যালয়ের ত্রাণ ও পুনর্বাসন শাখা সূত্রে জানা গেছে, এবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জেলায় ২ লাখ ৬ হাজার ৮৫৮ জন দুস্থ মানুষের জন্য ১০ কেজি করে ২০৬৮.৫৮ মেট্রিক টন ভিজিএফের চাল বরাদ্দ পাওয়া যায়| এর মধ্যে সদর উপজেলার ১৪টি ইউনিয়নে ৫৪ হাজার ৮৬৩ জন ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ৪ হাজার ৬২৫ জন, শিবগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নে ৭৩ হাজার ৮৫৫ জন ও শিবগঞ্জ পৌরসভায় ৪ হাজার ৬২৫ জন, গোমস্তাপুর উপজেলার ৮টি ইউনিয়নে ৩৩ হাজার ৮১১ জন ও রহনপুর পৌরসভায় ৪ হাজার ৬২৫ জন, নাচোল উপজেলার ৪টি ইউনিয়নে ১৭ হাজার ৪৯২ জন ও নাচোল পৌরসভায় ৩ হাজার ৮৫ জন এবং ভোলাহাট উপজেলার ৪টি ইউনিয়নে ৯ হাজার ৮৭৭ জন কার্ডধারী প্রত্যেকেই ১০ কেজি করে চাল পাচ্ছেন|

এদিকে ইউনিয়ন পরিষদ ও পৌরসভাগুলো এরই মধ্যে চাল বিতরণ শুরু করেছে| মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জসহ অন্যান্য উপজেলায় চাল বিতরণ করা হয়েছে| 

জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন শাখা থেকে এই তথ্য জানা গেছে|