রবিবার ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
দুই দিনে শতকোটির ক্লাবে প্রবেশ করলো ‘জন নায়াগন’ এবার লক্ষ্মীপুরে যাচ্ছে ‘ইত্যাদি’ ক্লোজ-আপ ছবিতে ভক্তদের নজর কাড়লেন পরীমণি কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরল চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশ চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ের হার ৬২ শতাংশ : ওরিয়েন্টেশনে তথ্য প্রকাশ চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীতে পানি বাড়ছেই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিজিবির অভিযানে জব্দ ভারতীয় শাড়িসহ বিভিন্ন সামগ্রী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি গোমস্তাপুরের চাড়ালডাংগা সীমান্তে ৭জনকে পুশইনের চেষ্টা বিএসএফের : রুখে দিয়েছে বিজিবি
Printed on: July 26, 2026
May 19, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

বটতলাহাটে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে জরিমানা

Published: May 19, 2026 at 01:33 PM
বটতলাহাটে  অতিরিক্ত অর্থ আদায়ের  অভিযোগে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বটতলাহাটের কোরবানির পশুর হাটে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে| মঙ্গলবার সন্ধ্যা ৬টায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদের নেতৃত্বে এই অভিযান চালানো হয়| 

মো. ইকরামুল হক নাহিদ জানিয়েছেন, অভিযানে দেখা যায় ইজারা কর্তৃপক্ষ ক্রেতা ও ক্ষেত্র বিশেষে বিক্রেতার কাছ থেকে সরকার নির্ধারিত হারের চেয়ে গরু ও ছাগলপ্রতি অতিরিক্ত ২০০-৩০০ টাকা অতিরিক্ত টোল আদায় করছেন| তিনি জানান, সরকার নির্ধারিত টোল প্রতি গরু ৬০০ টাকা ও ছাগল ৩০০ টাকা| অনেকের রশিদে টোলের পরিমাণ লেখা হচ্ছে না| ক্রেতার অভিযোগ, প্রদানকৃত রশিদ, সাক্ষ্য প্রমাণ ও দোষ স্বীকারোক্তির ভিত্তিতে হাটের ইজারাদারের প্রতিনিধি আবুল কাশেম (৫৩)কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করে তা আদায় করা হয়| 

অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করে| জন¯^ার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি|