চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অ্যাডভোকেট মাইনুল ইসলামের দাফন সম্পন সম্পন্ন হয়েছে| রবিবার সকাল ১০টায় চৌডালা বাগমারা মরহুম জোহুর আহমেদ মিয়া কবরস্থানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়| জানাজা শেষে তাকে একই স্থানে দাফন করা হয়|
জানাজায় উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন রেজা ও খুরশেদ আলম বাচ্চু, নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের, রহনপুর পৌরসভার সাবেক মেয়র মতিউর রহমান খান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, রহনপুর পৌর বিএনপির নেতা আশরাফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ|
গত শনিবার বেলা ২টার দিকে অ্যাডভোকেট মাইনুল ইসলাম নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)| মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর| তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়¯^জন ও গুনগ্রাহী রেখে গেছেন|
তিনি গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের সোনারপাড়ার এলাকার বাসিন্দা ও চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিবের ভাই| অ্যাডভোকেট মাইনুল দীর্ঘদিন থেকে চাঁপাইনবাবগঞ্জ কোর্টে আইন পেশায় নিয়োজিত ছিলেন|