চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধ এবং শিশুর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধে জনসচেতনতা বৃদ্ধি ও স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়ন পরিষদে এই সংলাপ অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাশের চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রামের (এপি) স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ (এসএসবিসি) প্রকল্প আয়োজিত সংলাপে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন অংশীজন ও প্রভাব বিস্তারকারীররা অংশগ্রহণ করেন।
সংলাপে সভাপতিত্ব করেন— গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম। সংলাপে আলোচক ছিলেন— দিয়াড় ধাইনগর উচ্চ ব্যিালয়ের প্রধান শিক্ষক তালেবুর রহমান, সরজন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, গোবরাতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মজিবুর রহমান, মানবিক উন্নয়ন সংস্থার প্রতিনিধি শ্রী নারায়ণ চন্দ্র এবং অভিভাবক জালাল উদ্দিন। এছাড়া ওয়ার্ল্ড ভিশন বাংলাশের চাঁপাইনবাবগঞ্জ এপির এসএসবিসি প্রকল্পের ব্যবস্থাপক উত্তম মণ্ডল বক্তব্য দেন।