সোমবার ২৩ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মোটরসাইকেল মিছিল বিদেশী বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে কাজ করছে সরকার : দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধি দলকে প্রধানমন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে : এনসিপি শীর্ষ নেতাদের বৈঠক শেষে ব্রিফিংকালে মাহদী আমিন চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৫৫ জন আমনের ফলন ভালো হলেও বৃষ্টিতে ফিকে হয়ে এসেছে কৃষকের মুখ চাঁপাইনবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা এসআরবি’র পৃথক অভিযানে দুটি বিদেশী পিস্তল ও সোয়া ৮ কেজি হেরোইন জব্দ : গ্রেপ্তার ৪ জন গোবরাতলায় জনসচেতনতা বৃদ্ধিতে সংলাপ রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু অ্যান্টিবায়োটিক অকার্যকারিতা রোধে পদক্ষেপ নিচ্ছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Printed on: November 23, 2026
November 23, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

এসআরবি’র পৃথক অভিযানে দুটি বিদেশী পিস্তল ও সোয়া ৮ কেজি হেরোইন জব্দ : গ্রেপ্তার ৪ জন

Published: November 23, 2026 at 01:47 PM
এসআরবি’র পৃথক অভিযানে  দুটি বিদেশী পিস্তল ও সোয়া ৮ কেজি হেরোইন জব্দ : গ্রেপ্তার ৪ জন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যৌথ অভিযান চালিয়ে ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগজিন ও ৯ রাউন্ড গুলিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প ও সদর কোম্পানি। অপর অভিযানে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানা এলাকা থেকে ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইনসহ ২ জনকে গ্রেপ্তার করেছে, এসআরবি-৫, রাজশাহী।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি-রাজশাহী এই তথ্য জানিয়েছে। 

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি আরো জানায়, গত রবিবার দিবাগত রাতে এসআরবি’র একটি যৌথ আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রানীনগর হাটপাড়ায় অভিযান চালায়। অভিযানে একজনের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ২টি বিদেশী পিস্তল, ৯ রাউন্ড গুলি, ৪টি ম্যাগজিন এবং ১ লাখ ৪০ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়। 

এসআরবি আরো জানায়, বিগত ৬ মাসে এসআরবি-৫ মোট ১৭টি অস্ত্র, ৭১ রাউন্ড গুলি, ২৫৫টি ককটেল, প্রায় ১৬ কেজি গানপাউডার এবং এর সাথে সংশ্লিষ্ট ৯ জনকে গ্রেপ্তার করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানায়, রবিবার দিবাগত রাতে এসআরবি-৫ এর আরেকটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী মহানগরীর শাহমখদূম থানাধীন নওদাপাড়া এলাকায় আরো একটি অভিযান পরিচালনা করে। এই অভিযানে ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইনসহ দুই ভাই-বোনকে গ্রেপ্তার করা হয়।