রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
May 14, 2026
ভোলাহাট
ভোলাহাট

ভোলাহাটে গ্রাম আদালতের ত্রৈমাসিক সভা

Published: May 14, 2026 at 01:32 PM
ভোলাহাটে গ্রাম আদালতের ত্রৈমাসিক সভা

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের সাথে গ্রামআদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণ বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে|

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার  কার্যালয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ গ্রামআদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প, স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় এ সমš^য় সভা অনুষ্ঠিত হয়|

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) সানাউল মুর্শিদ| সভা পরিচালনা করেন গ্রামআদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সন্ধ্যা রানী রায়|

সভায় উপজেলার সকল ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর অংশগ্রহণ করেন| সভায় গ্রামআদালতের চলমান কার্যক্রম, মামলা গ্রহণ ও নিষ্পত্তির অগ্রগতি, মামলা নথি ও রেজিস্টার সংরক্ষণ, ফাইল রক্ষণাবেক্ষণ, নথিপত্র হালনাগাদ এবং গ্রামআদালত বিষয়ে প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষে ইউনিয়ন পর্যায়ে মেসেজ প্রচার ও দেয়াল লিখন কার্যক্রম জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়|

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা গ্রামআদালতের কার্যক্রমকে আরো কার্যকর, গতিশীল ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান|