রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
May 12, 2026
ভোলাহাট
ভোলাহাট

ভোলাহাটের অবসরপ্রাপ্ত গ্রামপুলিশকে অবসরজনিত বিদায় সংবর্ধনা

Published: May 12, 2026 at 12:56 PM
ভোলাহাটের অবসরপ্রাপ্ত   গ্রামপুলিশকে অবসরজনিত  বিদায় সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার একজন অবসরপ্রাপ্ত গ্রামপুলিশকে বিদায় সংবর্ধনা দিয়েছে থানা পুলিশ| মঙ্গলবার দুপুর দেড়টার দিকে থানা কার্যালয়ে ভোলাহাট সদর ইউনিয়নে কর্মরত থেকে অবসরে যাওয়া গ্রামপুলিশ মো. নজরুল ইসলামকে এই সংবর্ধনা দেয়া হয়| 

এ সময় ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক অবসরপ্রাপ্ত গ্রামপুলিশের হাতে উপহার তুলে দেন|

দীর্ঘ ৩০ বছর নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনকালে প্রশংসা কুড়িয়েছেন নজরুল ইসলাম| অবসরে যাওয়ার সাথে সাথে তার শরীরে বিভিন্ন রোগের বাসা বেঁধেছে| সম্প্রতি রাজশাহী বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন এই গ্রামপুলিশ| 

সংবর্ধনা অনুষ্ঠানে ওসি মো. আব্দুল বারিক বলেন, নজরুল ইসলাম দীর্ঘ ৩০ বছর কর্মজীবন শেষ করেছেন| তাকে সংবর্ধনা জানাতে পেরে আমি আনন্দিত| 

সংবর্ধনা অনুষ্ঠানে চার ইউনিয়নের গ্রামপুলিশরা ছাড়াও সিনিয়র এস আই মো. কামাল উদ্দিনসহ পুলিশ অফিসারগণ উপস্থিত ছিলেন|