রবিবার ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
দুই দিনে শতকোটির ক্লাবে প্রবেশ করলো ‘জন নায়াগন’ এবার লক্ষ্মীপুরে যাচ্ছে ‘ইত্যাদি’ ক্লোজ-আপ ছবিতে ভক্তদের নজর কাড়লেন পরীমণি কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরল চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশ চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ের হার ৬২ শতাংশ : ওরিয়েন্টেশনে তথ্য প্রকাশ চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীতে পানি বাড়ছেই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিজিবির অভিযানে জব্দ ভারতীয় শাড়িসহ বিভিন্ন সামগ্রী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি গোমস্তাপুরের চাড়ালডাংগা সীমান্তে ৭জনকে পুশইনের চেষ্টা বিএসএফের : রুখে দিয়েছে বিজিবি
Printed on: July 26, 2026
May 11, 2026
জাতীয়
জাতীয়

গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না : হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Published: May 11, 2026 at 01:23 PM
গর্ভের সন্তান ছেলে না মেয়ে   তা প্রকাশ করা যাবে না  : হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

গর্ভের সন্তান ছেলে না মেয়ে— এ তথ্য প্রকাশের অনৈতিক চর্চা বন্ধে গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন হাইকোর্ট| বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমš^য়ে গঠিত বেঞ্চ ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি এ রায় দেন| 

সোমবার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে| 

রায়ে বলা হয়েছে, অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশ নারীর প্রতি ˆবষম্য, কন্যাশিশু হত্যার প্রবণতা ও সামাজিক ভারসাম্যহীনতা বাড়াতে পারে| আদালতের মতে, এটি নারীর মর্যাদা, সমতা ও জীবনের সাংবিধানিক অধিকারের পরিপন্থী এবং আন্তর্জাতিক মানবাধিকার নীতিরও লঙ্ঘন| আদালত পর্যবেক্ষণে বলেন, শুধু গাইডলাইন ˆতরি করলেই দায়িত্ব শেষ হয় না; কার্যকর বাস্তবায়ন, ডিজিটাল নজরদারি ও জবাবদিহির ব্যবস্থা ছাড়া এ অনৈতিক কার্যক্রম বন্ধ করা সম্ভব নয়| রায়ে নিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পরিচালিত পরীক্ষার তথ্য সংরক্ষণ এবং তদারকির জন্য কেন্দ্রীয় ডিজিটাল ডাটাবেজ ˆতরির নির্দেশ দেওয়া হয়েছে| ¯^াস্থ্য অধিদপ্তরকে ৬ মাসের মধ্যে এ ডাটাবেজ চালু ও নিয়মিত হালনাগাদের নির্দেশ দেন হাইকোর্ট| 

আদালত আরো বলেন, ভ্রূণের লিঙ্গ নির্ধারণের মাধ্যমে কন্যাশিশুর বিরুদ্ধে ˆবষম্য ও সম্ভাব্য নারী ভ্রূণ হত্যার ঝুঁকি ˆতরি হয়, যা সংবিধানের ১৮, ২৭, ২৮, ৩১ ও ৩২ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক| ভারতসহ বিভিন্ন দেশে এ ধরনের কার্যক্রম কঠোরভাবে নিয়ন্ত্রিত বলেও রায়ে উল্লেখ করা হয়| এ নির্দেশনাকে ‘কন্টিনিউ মেন্ডামাস’ হিসেবে ঘোষণা করেছেন আদালত, যাতে ভবিষ্যতে নির্দেশনার বাস্তবায়ন তদারকি করা যায়| 

এর আগে ২০২০ সালের ২৬ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান গর্ভের শিশুর লিঙ্গ প্রকাশ বন্ধে রিট আবেদন করেন| রিটের পক্ষে তাকে সহযোগিতা করেন তানজিলা রহমান| রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত|