বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 23, 2026
July 23, 2026
জাতীয়
জাতীয়

জামায়াত থেকে বহিষ্কৃত এমপির বিষয়ে সংসদের রেফারেন্স পেলেই ব্যবস্থা নেবে ইসি

Published: July 23, 2026 at 01:15 PM
জামায়াত থেকে বহিষ্কৃত এমপির বিষয়ে সংসদের রেফারেন্স পেলেই ব্যবস্থা নেবে ইসি

সংসদের রেফারেন্স পেলে ˆনতিক স্খলনজনিত কারণে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন (ইসি)|

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ|

তিনি বলেন, ‘সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের পর, তার সংসদ সদস্যপদের বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) তখনই পদক্ষেপ নেবে, যখন বিষয়টি জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিকভাবে কমিশনের কাছে পাঠানো হবে|’

নির্বাচন কমিশনার আরো বলেন, সংসদ থেকে এ বিষয়ে এখনো কোনো রেফারেন্স নির্বাচন কমিশনের কাছে আসেনি| এ ধরনের কোনো রেফারেন্স পাওয়া গেলে, কমিশন আইন অনুযায়ী তদন্ত ও প্রয়োজনীয় শুনানির মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করবে|

এক প্রশ্নের জবাবে আব্দুর রহমানেল মাছউদ বলেন, সংসদ থেকে বিষয়টি নির্বাচন কমিশনের কাছে পাঠানো হলে, কমিশন তা আমলে নেবে এবং যথাযথ তদন্ত ও শুনানির পর সিদ্ধান্ত গ্রহণ করবে|

তিনি আরো বলেন, বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গাজী নজরুল ইসলাম সংসদ সদস্য হিসেবেই বহাল থাকবেন| তবে তিনি যদি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন, সে বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ারে পড়ে না|

নির্বাচন কমিশনার বলেন, সংসদ সদস্যের পদত্যাগ ও রাজনৈতিক দলের পদ থেকে পদত্যাগ দুটি পৃথক বিষয়| সংসদ প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে, বিষয়টি নির্বাচন কমিশনে পাঠালে কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে|

আব্দুর রহমানেল মাছউদ আরো বলেন, এ ধরনের বিষয় স্পিকারের কার্যালয় থেকে নির্বাচন কমিশনের কাছে আসতে হবে| স্পিকার কোন ভিত্তিতে বিষয়টি নির্বাচন কমিশনে পাঠাবেন বা পাঠাবেন কিনা— সেটি সম্পূর্ণ তার এখতিয়ার|