শনিবার ২৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান বক্তাদের চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে রবিবার ২৩৪৬১৭ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল নাচোলে সেলাইমেশিন ও বাইসাইকেল বিতরণ নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ৩৪২ কোটি টাকার বাজেট ঘোষণা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন : গ্রেপ্তার এক, স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদালতে গোমস্তাপুরে নানার বাড়িতে বেড়াতে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু দুই বছর পর রবিবার থেকে ভারতের পর্যটক ভিসা চালুর ঘোষণা
Printed on: June 27, 2026
May 10, 2026
নাচোল
নাচোল

নাচোলে এক ব্যক্তির বাড়িতে ককটেল হামলা

Published: May 10, 2026 at 02:08 PM
নাচোলে এক   ব্যক্তির বাড়িতে  ককটেল হামলা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গভীর রাতে এক ব্যক্তির বাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে| গত শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের ফুরশেদপুর বীরেনবাজার সংলগ্ন এলাকায় বিস্ফোরণের এ ঘটনা ঘটে| 

এ সময় একটি ককটেল বিস্ফোরিত হলেও অন্যটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ|

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফুরশেদপুর বীরেনবাজার এলাকার বাসিন্দা রুহুল আমিনের বাড়ি লক্ষ্য করে গভীর রাতে দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা| বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে| তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি| খবর পেয়ে নাচোল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবিস্ফোরিত অবস্থায় অপর একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করে|

ভুক্তভোগী রুহুল আমিনের দাবি, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে| 

এঘটনায় রুহুল আমিন বাদী হয়ে নাচোল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন|

নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অবিস্ফোরিত উদ্ধারকৃত বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে| তিনি বলেন, প্রাথমিক আলামত পরীক্ষা করা হচ্ছে| যদি এটি ককটেল হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়, তবে দ্রুত বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হবে| অপরাধীদের বিরুদ্ধে আইনের আওতায় আনা হবে বলেও জানান ওসি|