বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 23, 2026
May 09, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

রহনপুরে ডিএনসির অভিযানে সাতশ গ্রাম গাঁজা জব্দ নারী গ্রেপ্তার

Published: May 09, 2026 at 02:32 PM
রহনপুরে ডিএনসির অভিযানে সাতশ গ্রাম গাঁজা জব্দ  নারী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের মিরাপুর (পিড়ালপুকুর) এলাকায় গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে ডিএনসি জানিয়েছে। শনিবার সকাল ৯টায় এ অভিযান চালানো হয়।  গ্রেপ্তার হওয়া নারী মৃত তাহিরের মেয়ে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের (ডিএনসি) উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই নারীর বাড়িতে ডিএনসির একটি দল মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে ৭শ গ্রাম নিষিদ্ধ গাঁজাসহ শিউলি আক্তার মদিনা (৪২) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়। 

এ ব্যাপারে তার বিরুদ্ধে উপ পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।