শনিবার ২৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন : গোমস্তাপুরে অবহিতকরণ বিষয়ে সভা চাঁপাইনবাবগঞ্জে হোন্ডা ম্যাংগো ফেস্টে বাইকারদের মিলনমেলা চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহভাজন আরো ৫ জন ভর্তি ৫৩ বিজিবির অভিযানে শিবগঞ্জে ভারতীয় নেশাজাতীয়সিরাপ এস্কাফ জব্দ চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান বক্তাদের চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে রবিবার ২৩৪৬১৭ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল নাচোলে সেলাইমেশিন ও বাইসাইকেল বিতরণ
Printed on: June 27, 2026
May 09, 2026
নাচোল
নাচোল

নাচোলে বিভিন্ন পেশাজীবীদের আয়োজনে এক মিলনমেলা

Published: May 09, 2026 at 02:31 PM
নাচোলে বিভিন্ন পেশাজীবীদের আয়োজনে এক মিলনমেলা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন পেশাজীবীদের আয়োজনে এক মিলনমেলা ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার উপজেলার নেজামপুর ইউনিয়নের স্বপ্নপল্লী পার্কে দিনব্যাপী এই মিলনমেলা ও মধ্যাহ্নভোজ আয়োজন করা হয়।

পার্কের পরিচালক ও দোগাচ্ছী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কাওসার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের (সাবেক) চেয়ারম্যান ও জেলা কৃষকদলের আহ্বায়ক তসিকুল ইসলাম তসি। এছাড়াও নাচোল উপজেলা পরিষদের (সাবেক) ভাইস-চেয়ারম্যান আবু তাহের খোকন, মির্জাপুর কলেজের (অবসরপ্রাপ্ত) অধ্যক্ষ নুরুল ইসলাম, নেজামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির উদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ,ইউপি সদস্য, দলিল লেখক, ব্যবসায়ী ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।