মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মোটরসাইকেল মিছিল বিদেশী বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে কাজ করছে সরকার : দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধি দলকে প্রধানমন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে : এনসিপি শীর্ষ নেতাদের বৈঠক শেষে ব্রিফিংকালে মাহদী আমিন চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৫৫ জন আমনের ফলন ভালো হলেও বৃষ্টিতে ফিকে হয়ে এসেছে কৃষকের মুখ চাঁপাইনবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা এসআরবি’র পৃথক অভিযানে দুটি বিদেশী পিস্তল ও সোয়া ৮ কেজি হেরোইন জব্দ : গ্রেপ্তার ৪ জন গোবরাতলায় জনসচেতনতা বৃদ্ধিতে সংলাপ রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু অ্যান্টিবায়োটিক অকার্যকারিতা রোধে পদক্ষেপ নিচ্ছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Printed on: November 24, 2026
May 06, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

রহনপুর পৌরসভার বাজেট ঘোষণা

Published: May 06, 2026 at 02:23 PM
রহনপুর পৌরসভার বাজেট ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ২৮ কোটি ৪৮ হাজার ২৩৮ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেলে রহনপুর পৌরসভা কার্যালয়ে এই বাজেট পেশ করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। 

প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৯ কোটি ১৫ লাখ ৮৩ হাজার ৬৮৮ টাকা। এছাড়া অন্যান্য উন্নয়ন খাতে মোট ১৮ কোটি ৮৪ লাখ ৬৪ হাজার ৫৭০ আয় ধরা হয়েছে। এছাড়া উন্নয়ন ও রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ২৭ কোটি টাকা। উদ্বৃত্ত ধরা হয়েছে ৮৪ লাখ ৪৮ হাজার ২৩৮ টাকা।  

বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— রহনপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা খাইরুল হক, সহকারী প্রকৌশলী আবদুল মালেক, উপসহকারী প্রকৌশলী আবু সায়েম, লাইসেন পরিদর্শক সৈয়দ আব্দুল মুকিত আপেলসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা। 

বাজেটের প্রধান অগ্রাধিকার হিসেবে অবকাঠামোগত উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষে আইইউজিআইপি প্রকল্পে ২২ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি কোভিড-১৯ মোকাবিলায় বিশেষ তহবিল ৩ কোটি টাকা সংযোজন করা হয়েছে।