রবিবার ০১ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে এইচএসসিতে পাসের হার ৩৮.৩৬, এগিয়ে মেয়েরা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৫৪ জন, ছাড়পত্র ৩৪ জনকে, ভর্তি রোগী ১৪৩ জন চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন ২ হাম রোগী হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চাঁপাইনবাবগঞ্জে জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে তৃতীয় শ্রেণীর ছাত্রের মৃত্যু শাহজাহানপুরে এসআরবি’র অভিযানে এক কেজি ৩৩ গ্রাম হেরোইন জব্দ চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ১১২ জন গোমস্তাপুরে ডিএনসি’র অভিযানে চোলাইমদসহ ইজিবাইক জব্দ : আটক তিনজন এলডিসি উত্তরণে বাংলাদেশ আরো তিন বছর সময় পেল
Printed on: November 01, 2026
October 31, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে এইচএসসিতে পাসের হার ৩৮.৩৬, এগিয়ে মেয়েরা

Published: October 31, 2026 at 03:02 PM
চাঁপাইনবাবগঞ্জে এইচএসসিতে পাসের  হার ৩৮.৩৬, এগিয়ে মেয়েরা

এইচএসসি পরীক্ষার ফলাফল শনিবার ঘোষণা করেছে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড। ঘোষিত ফলাফল থেকে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলায় এবার এইচএসসিতে মোট পরীক্ষার্থী ছিলেন ৯ হাজার ৮২০ জন। তাদের মধ্যে ৫৪১২ জন ছাত্র ও ৪৪০৮ জন ছাত্রী রয়েছেন। ছেলেদের মধ্যে মোট পাস করেছেন ১৫৬১ জন, জিপিএ-৫ পেয়েছেন ৩৯, পাসের হার ২৪.৮৪ শতাংশ। অন্যদিকে মেয়েদের মধ্যে পাস করেছেন ২২০৬ জন, জিপিএ ৫ পেয়েছেন ১০৯ জন, পাসের হার ৫০.০৫ শতাংশ। ফলাফলে মেয়েরাই এগিয়ে রয়েছেন।

 জেলায় মোট পরীক্ষার্থী ৯ হাজার ৮২০ জন, পাস করেছেন ৩ হাজার ৭৬৭ জন, তাদের মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ১৪৮ জন এবং পাসের হার হচ্ছে ৩৮.৩৬ শতাংশ। রাজশাহী শিক্ষা বোর্ডের ওয়েব সাইটে অন্যান্য জেলার সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের এই ফলাফল প্রকাশ করা হয়েছে।

এদিকে নবাবগঞ্জ সরকারি কলেজের এক শিক্ষক জানান, ৯০৮ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৮৮১ জন। তাদের মধ্যে পাস করেছেন ৬৬৭ জন এবং জিপিএ ৫ পেয়েছেন ৮৭ জন শিক্ষার্থী। পাসের হার ৭৫.৭১।

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ থেকে পরীক্ষায় বসেছিলেন ৫৪৪ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছেন ৩৩৩ জন। পাসের হার ৬২ শতাংশ।