রবিবার ০১ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে এইচএসসিতে পাসের হার ৩৮.৩৬, এগিয়ে মেয়েরা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৫৪ জন, ছাড়পত্র ৩৪ জনকে, ভর্তি রোগী ১৪৩ জন চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন ২ হাম রোগী হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চাঁপাইনবাবগঞ্জে জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে তৃতীয় শ্রেণীর ছাত্রের মৃত্যু শাহজাহানপুরে এসআরবি’র অভিযানে এক কেজি ৩৩ গ্রাম হেরোইন জব্দ চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ১১২ জন গোমস্তাপুরে ডিএনসি’র অভিযানে চোলাইমদসহ ইজিবাইক জব্দ : আটক তিনজন এলডিসি উত্তরণে বাংলাদেশ আরো তিন বছর সময় পেল
Printed on: November 01, 2026
October 31, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Published: October 31, 2026 at 01:31 PM
চাঁপাইনবাবগঞ্জে উদীচীর ৫৮তম  প্রতিষ্ঠাবার্ষিকী  উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে র‌্যালি, আলোচনা সভা এবং সংগীত পরিবেশনা ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার উদীচী শিলাপী গোষ্ঠী, চাঁপাইনবাবগঞ্জ জেলা সংসদ এসব কর্মসূচির আয়োজন করে। 

সকালে উদীচীর জেলা কার্যালয় থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে সাধারণ পাঠাগারে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন— উদীচী জেলা সংসদের সভাপতি অ্যাডভোকেট সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা, সহসভাপতি আমিরুল মোমিনিন জীবন, সদস্য ইসরাইল সেন্টু। এছাড়াও সাংবাদিক রবিউল হাসান ডলারসহ অন্যরা আলোচনায় অংশ নেন।

অনুষ্ঠানে সাংস্কৃতিক কর্মী ও স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন এবং কবিতা আবৃত্তিতে অংশ নেন। 

এসব পরিবেশনার মধ্য দিয়ে সাংস্কৃতিক চর্চার বিকাশ, অসাম্প্রদায়িক চেতনা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় তুলে ধরা হয়।