রবিবার ০১ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে এইচএসসিতে পাসের হার ৩৮.৩৬, এগিয়ে মেয়েরা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৫৪ জন, ছাড়পত্র ৩৪ জনকে, ভর্তি রোগী ১৪৩ জন চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন ২ হাম রোগী হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চাঁপাইনবাবগঞ্জে জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে তৃতীয় শ্রেণীর ছাত্রের মৃত্যু শাহজাহানপুরে এসআরবি’র অভিযানে এক কেজি ৩৩ গ্রাম হেরোইন জব্দ চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ১১২ জন গোমস্তাপুরে ডিএনসি’র অভিযানে চোলাইমদসহ ইজিবাইক জব্দ : আটক তিনজন এলডিসি উত্তরণে বাংলাদেশ আরো তিন বছর সময় পেল
Printed on: November 01, 2026
October 31, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে তৃতীয় শ্রেণীর ছাত্রের মৃত্যু

Published: October 31, 2026 at 01:25 PM
চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে তৃতীয়   শ্রেণীর ছাত্রের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে ডুবে গিয়ে বাইজিদ হোসেন (১২) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর একটার সময় অগ্রণী সেচ প্রকল্প মোড়ের একটি খাড়িতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া বাইজিদ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার গনকা মহল্লার নওসাদ আলীর ছেলে। সে ৫৯ নম্বর গনকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল বলে জানা গেছে। 

সদর অফিসার ইনচার্জ (ওসি) শাহীন আকন্দ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান— শনিবার দুপুর দেড়টার দিকে অগ্রণী সেচ প্রকল্প মোড় এলাকায় একটি খাড়িতে গোসলে নামে বাইজিদ। এসময় সে ডুবে যায়। পরে লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় সদর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।