রবিবার ০১ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে এইচএসসিতে পাসের হার ৩৮.৩৬, এগিয়ে মেয়েরা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৫৪ জন, ছাড়পত্র ৩৪ জনকে, ভর্তি রোগী ১৪৩ জন চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন ২ হাম রোগী হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চাঁপাইনবাবগঞ্জে জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে তৃতীয় শ্রেণীর ছাত্রের মৃত্যু শাহজাহানপুরে এসআরবি’র অভিযানে এক কেজি ৩৩ গ্রাম হেরোইন জব্দ চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ১১২ জন গোমস্তাপুরে ডিএনসি’র অভিযানে চোলাইমদসহ ইজিবাইক জব্দ : আটক তিনজন এলডিসি উত্তরণে বাংলাদেশ আরো তিন বছর সময় পেল
Printed on: November 01, 2026
October 31, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৫৪ জন, ছাড়পত্র ৩৪ জনকে, ভর্তি রোগী ১৪৩ জন

Published: October 31, 2026 at 01:39 PM
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত  আরো ৫৪ জন,  ছাড়পত্র ৩৪ জনকে, ভর্তি রোগী ১৪৩ জন

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না। প্রতিদিন হাসপাতালগুলোয় ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। সরকারি হাসপাতালের পরিসংখ্যানে ৪ জন থাকলেও মৃত্যুর মিছিলে যোগ হচ্ছেন কেউ না কেউ। 

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হলেও একই সময়ে ভর্তি রোগীর সংখ্যা দেড়শর ঘরে পৌঁছে গেছে। একই সময়ে সুস্থ হয়েছেন মাত্র ৩৪ জন, তাদেরকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং বতর্মানে হাসপাতালগুলোয় ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৩ জনে। 

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তদের মধ্যে ২২ জন পুরুষ ও ১২ জন নারীসহ ৩৪ জনকে জেলা হাসপাতালে, ৫ জন পুরুষ ও ১ নারী রোগীকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ১০ পুরুষ রোগীকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ১ জন পুরুষ ও ১ জন নারী রোগীকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ২ জন পুরুষ রোগীকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়ায় জেলা হাসপাতাল থেকে ১৩ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৬ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৯ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২ জন, ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২ জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে। একই সময়ে অবস্থার অবনতি হওয়ায় জেলা হাসপাতাল থেকে ৩ জন পুরুষ রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ফলে বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৭ জনে। এর মধ্যে জেলা হাসপাতালে ৪৯ জন পুরুষ ও ৬২ জন নারীসহ ১১১ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন পুরুষ ও ২ জন নারীসহ ৭ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন পুরুষ ও ২ জন নারীসহ ১৫ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন পুরুষ এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন পুরুষ রোগী ভর্তি রয়েছেন। 

সিভিল সার্জন অফিস ও জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে শনিবার এসব তথ্য জানানো হয়েছে।