রবিবার ০১ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে এইচএসসিতে পাসের হার ৩৮.৩৬, এগিয়ে মেয়েরা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৫৪ জন, ছাড়পত্র ৩৪ জনকে, ভর্তি রোগী ১৪৩ জন চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন ২ হাম রোগী হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চাঁপাইনবাবগঞ্জে জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে তৃতীয় শ্রেণীর ছাত্রের মৃত্যু শাহজাহানপুরে এসআরবি’র অভিযানে এক কেজি ৩৩ গ্রাম হেরোইন জব্দ চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ১১২ জন গোমস্তাপুরে ডিএনসি’র অভিযানে চোলাইমদসহ ইজিবাইক জব্দ : আটক তিনজন এলডিসি উত্তরণে বাংলাদেশ আরো তিন বছর সময় পেল
Printed on: November 01, 2026
October 31, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Published: October 31, 2026 at 01:28 PM
চাঁপাইনবাবগঞ্জে জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী  পালিত

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার জেলা জাসদ এই কর্মসূচির আয়োজন করে। 

নবাবগঞ্জ ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন— জেলা জাসদের সহসভাপতি আব্দুল হামিদ রুনু। আলোচনা সভায় বক্তব্য দেন— জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, জেলা জাসদের সদস্য বাবর আলী, সদর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা বাবলু, জেলা যুবজোটের সভাপতি তরিকুল ইসলাম, শ্রমিক জোটের আহ্বায়ক সাজেমান হক, জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি আব্দুল মজিদ। 

সভায় বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস কর্তৃক আমেরিকার সাথে সম্পাদিত ‘অবৈধ বাণিজ্য চুক্তি’ অবিলম্বে বাতিলসহ জাসদ সভাপতি হাসানুল হক ইনুর নিঃশর্ত মুক্তির দাবি জানান দলটির নেতাকর্মীরা।