বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 12, 2026
October 27, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

৫৯ বিজিবি’র অভিযানে শিবগঞ্জে জব্দ ৫০টি চোরাই মোবাইল ফোন সেট

Published: October 27, 2026 at 01:16 PM
৫৯ বিজিবি’র অভিযানে  শিবগঞ্জে জব্দ ৫০টি চোরাই মোবাইল ফোন সেট

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫০টি মোবাইল ফোন সেট জব্দ করেছে ৫৯ বিজিবি। মঙ্গলবার ভোর ৪টার দিকে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে অভিযান চালানো হয়। সে অভিযানে মোবাইল ফোন সেটগুলো জব্দ করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আল-আমিন অপু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ তেলকুপি বিওপির একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে টহল দল মালিকবিহীন ৫০টি ভারতীয় বিভিন্ন মডেলের চোরাই মোবাইল ফোন সেট জব্দ করে। জব্দকৃত ফোনগুলোর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

অধিনায়ক লে. কর্নেল কাজী আল-আমিন অপু বলেন, বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।