বুধবার ২৮ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
দশ দিনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ শহর পরিষ্কারের নির্দেশ দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ডেঙ্গুর মৃত্যুর মিছিলে যোগ হলেন ঢাকা কোচ মাস্টার রেজাউল করিম চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৯৬ জন ডেঙ্গু আক্রান্ত ৫৯ বিজিবি’র অভিযানে শিবগঞ্জে জব্দ ৫০টি চোরাই মোবাইল ফোন সেট ডি-থ্রির নিলাম শেষে যেমন হলো দলগুলো কেইনের হাতেই উঠলো ব্যালন ডি’অর তৃতীয়বারের মতো ব্যালন ডি’অর জিতলেন পুতেয়াস বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার : তথ্য উপদেষ্টা
Printed on: October 28, 2026
October 27, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৯৬ জন ডেঙ্গু আক্রান্ত

Published: October 27, 2026 at 01:19 PM
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৯৬ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি নেই। প্রতিদিন হাসপাতালগুলোয় বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। জায়গা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। মৃত্যুর মিছিলে যোগ হয়েছেন রেজাউল করিম নামের আরো একজন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৯৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হওয়ায় ৪৯ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং বতর্মানে হাসপাতালগুলোয় ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১০ জনে। 

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তদের মধ্যে ২৩ জন পুরুষ ও ১৭ জন নারীসহ ৪০ জনকে জেলা হাসপাতালে, ২ জন পুরুষ রোগীকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ৩ জন পুরুষ ১ জন নারীসহ ৪ জন রোগীকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ৪ জন পুরুষ রোগীকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ৩ জন পুরুষ রোগীকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদিকে জেলা হাসপাতালের বহির্বিভাগে শনাক্ত হওয়া ৪৩ জন সাধারণ রোগীকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়ায় জেলা হাসপাতাল থেকে ৪২ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২ জনসহ মোট ৪৯ জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে। একই সময়ে অবস্থার অবনতি হওয়ায় জেলা হাসপাতাল থেকে ১ জন মহিলা রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ফলে বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১০ জনে। এর মধ্যে জেলা হাসপাতালে ৩৮ জন পুরুষ ও ৪১ জন নারীসহ ৭৯ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন পুরুষ ও ২ জন নারীসহ ৮ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন পুরুষ ও ১ জন নারীসহ ১৫ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন পুরুষ রোগী ভর্তি রয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে মঙ্গলবার এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে আরো জানানো হয়, চলতি বছরে জেলা হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪ জনের। আর একই সময়ে আক্রান্ত হয়ে জেলা হাসপাতালে ২ হাজার ৭৩৯ জন, শিবগঞ্জে ১৭৩ জন, গোমস্তাপুরে ১৪৪ জন, নাচোলে ৮৯ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০৪ জনসহ জেলায় মোট ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ২৪৯ জন। এছাড়া জেলা হাসপাতালের বহির্বিভাগে শনাক্ত হয়েছেন আরো ২ হাজার ৭০ জন সাধারণ ডেঙ্গু রোগী। জেলা হাসপাতাল থেকে একই সমেয় ১৮১ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।