বুধবার ২৮ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
দশ দিনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ শহর পরিষ্কারের নির্দেশ দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ডেঙ্গুর মৃত্যুর মিছিলে যোগ হলেন ঢাকা কোচ মাস্টার রেজাউল করিম চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৯৬ জন ডেঙ্গু আক্রান্ত ৫৯ বিজিবি’র অভিযানে শিবগঞ্জে জব্দ ৫০টি চোরাই মোবাইল ফোন সেট ডি-থ্রির নিলাম শেষে যেমন হলো দলগুলো কেইনের হাতেই উঠলো ব্যালন ডি’অর তৃতীয়বারের মতো ব্যালন ডি’অর জিতলেন পুতেয়াস বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার : তথ্য উপদেষ্টা
Printed on: October 28, 2026
October 27, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

ক্যান্টন ফেয়ারে অংশ নিতে চীন যাচ্ছেন ৭ প্রবাসী বাংলাদেশী সাংবাদিক

Published: October 27, 2026 at 11:51 AM
ক্যান্টন ফেয়ারে অংশ নিতে চীন যাচ্ছেন ৭ প্রবাসী বাংলাদেশী সাংবাদিক

চীনের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক বাণিজ্য মেলা ‘ক্যান্টন ফেয়ারে’ অংশ নিতে মালয়েশিয়া থেকে চীন সফরে যাচ্ছেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত পাঁচ বাংলাদেশী সাংবাদিক। 

আগামী ২৯ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত ৯ দিনের এ সফরে অংশ নিচ্ছেন— কাতার বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের সভাপতি গোলাম মাওলানা হাজারী, গণকণ্ঠের সিনিয়র ফটোসাংবাদিক মো. ফারুক হোসাইন, বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার (বিসিপিসিএম) সাবেক সভাপতি ও ৭১ টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজু, সংগঠনটির সহসভাপতি ও এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান, সহসভাপতি ও নিউজ২৪-এর মালয়েশিয়া প্রতিনিধি খন্দকার মোস্তাক আহমেদ রয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক ও ডিবিসি নিউজ, দৈনিক কালের কণ্ঠের মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আলী এবং বাংলা টিভির মালয়েশিয়া প্রতিনিধি শেখ আরিফুজ্জামান।

ক্যান্টন ফেয়ার আন্তর্জাতিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ আয়োজন। এ মেলায় বিভিন্ন দেশের উৎপাদক, রপ্তানিকারক, আমদানিকারক ও ক্রেতারা অংশ নিয়ে পণ্য প্রদর্শন, ব্যবসায়িক যোগাযোগ এবং বাণিজ্যিক অংশীদারত্বের সুযোগ তৈরি করেন। 

সফরকালে চীনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস পরিদর্শন এবং দেশটির গুরুত্বপূর্ণ কয়েকটি স্থান ঘুরে দেখার পরিকল্পনা রয়েছে তাদের।