বুধবার ২৮ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
দশ দিনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ শহর পরিষ্কারের নির্দেশ দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ডেঙ্গুর মৃত্যুর মিছিলে যোগ হলেন ঢাকা কোচ মাস্টার রেজাউল করিম চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৯৬ জন ডেঙ্গু আক্রান্ত ৫৯ বিজিবি’র অভিযানে শিবগঞ্জে জব্দ ৫০টি চোরাই মোবাইল ফোন সেট ডি-থ্রির নিলাম শেষে যেমন হলো দলগুলো কেইনের হাতেই উঠলো ব্যালন ডি’অর তৃতীয়বারের মতো ব্যালন ডি’অর জিতলেন পুতেয়াস বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার : তথ্য উপদেষ্টা
Printed on: October 28, 2026
October 27, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ডেঙ্গুর মৃত্যুর মিছিলে যোগ হলেন ঢাকা কোচ মাস্টার রেজাউল করিম

Published: October 27, 2026 at 01:20 PM
২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ডেঙ্গুর মৃত্যুর মিছিলে যোগ হলেন ঢাকা কোচ মাস্টার  রেজাউল করিম

চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ডেঙ্গুর মৃত্যুর মিছিলে যোগ হয়েছেন আরো একজন। এই নিয়ে হাসপাতালটিতে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ জনে। 

মঙ্গলবার মোটর শ্রমিক নেতা রেজাউল করিম (৬০) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। সকাল ৭টা ২৫ মিনিটে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

মারা যাওয়া রেজাউল করিম চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ১নং কলোনির মৃত লাল মোহাম্মদের ছেলে। তিনি ঢাকা কোচ মাস্টার সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 

জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার এই তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, রেজাউল করিম জ্বরে আক্রান্ত হয়ে গত ২৩ অক্টোবর ডাক্তার দেখালেও হাসপাতালে ভর্তি হননি। ভর্তি হয়েছিলেন সোমবার (২৬ অক্টোবর) দুপুর পৌনে ১টায়। তিনি হাসপাতালে ভর্তি হওয়ার পূর্বে জ্বর নিয়ে ৫ দিন বাড়িতে ছিলেন।