সোমবার ২৪ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 24, 2026
May 04, 2026
ভোলাহাট
ভোলাহাট

চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডায়রিয়ায় আক্রান্ত আরো ৭৮ জন

Published: May 04, 2026 at 01:10 PM
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডায়রিয়ায় আক্রান্ত আরো ৭৮ জন

চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮ জন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৪৫ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন রোগী ভর্তি হয়েছেন। 

সোমবার সিভিল সার্জন অফিসের ডায়রিয়া বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

অন্যদিকে জেলা হাসপাতালের তথ্যমতে, পূর্বে ডায়রিয়া রোগী ভর্তি ছিলেন ৪৭ জন এবং নতুন ভর্তি ৪৫ জন। তাদের মধ্যে সুস্থ হওয়ায় ৪৬ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে এই হাসপাতালে ভর্তি আছেন ৪৬ জন রোগী।