মঙ্গলবার ২৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বই আলোচনা : আগামী দিনের পথ চলার পাথেয় শিক্ষার্থীদের সচেতন করতে প্রতি মাসে ৫ শিক্ষাপ্রতিষ্ঠানে যাবেন পুলিশ সুপার গোমস্তাপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা : রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী :মাঠে ছিল বিএনপি মাদককে লাল কার্ড দেখালেন হামিদুল্লাহর শিক্ষার্থীরা চাঁপাইনবাবগঞ্জে শিশু সুরক্ষার লক্ষে মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে উদ্যোক্তা উন্নয়ন ও বাজার সংযোগ বিষয়ক আবাসিক প্রশিক্ষণ শেষ হয়েছে পানি সংকট মোকাবেলায় এশিয়ার সব দেশকে এগিয়ে আসার আহ্বান স্পিকারের প্রাথমিকে শিক্ষক বদলি ও পদায়নে চার স্তরের কমিটি গঠন আইসিসির মাস সেরা খেলোয়াড় মনোনীত হলেন মুশফিক
Printed on: June 23, 2026
May 04, 2026
নাচোল
নাচোল

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কল্যাণ ফাউন্ডেশন বৃত্তির পুরস্কার বিতরণ

Published: May 04, 2026 at 01:01 PM
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কল্যাণ ফাউন্ডেশন বৃত্তির পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মেধা বিকাশ ও আলোকিত সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে গঠিত ‘নাচোল কল্যাণ ফাউন্ডেশন বৃত্তি-২০২৬’ এর পুরস্কার বিতরণী ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার নাচোল মহিলা কলেজ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে বৃত্তির অর্থ ও সনদ তুলে দেওয়া হয়।

এ বছর উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৩৮৬ জন নির্বাচিত শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে ৪৩ জন শিক্ষার্থীকে মোট ১ লক্ষ ১৬ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।

৪র্থ থেকে ৭ম শ্রেণি: ১ম স্থান ৪ হাজার, ২য় স্থান ৩ হাজার এবং ৩য় স্থান অধিকারীকে ২ হাজার টাকা। ৪র্থ ও ৫ম স্থান অধিকারীদের ১ হাজার টাকা ও সনদ প্রদান করা হয়। ৮ম থেকে দ্বাদশ শ্রেণি: ১ম স্থান ৫ হাজার, ২য় স্থান ৪ হাজার এবং ৩য় স্থান অধিকারীকে ৩ হাজার টাকা। এছাড়া ৪র্থ ও ৫ম স্থান অধিকারীদের ১ হাজার টাকা ও সনদ প্রদান করা হয়।

২০০৮ সালে নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীর পরবর্তী সময়ে সাবেক অতিরিক্ত সচিব আ হ ম আব্দুল্লাহর পৃষ্ঠপোষকতায় ২০০৯ সালে এই ফাউন্ডেশন যাত্রা শুরু করে। দীর্ঘ ১৬ বছরে প্রতিষ্ঠানটি প্রায় ৩০০ জন শিক্ষার্থীকে ১৩ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্বাচিত শীর্ষ ৫ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পান, যা নাচোলের শিক্ষা ব্যবস্থায় এক ইতিবাচক পরিবর্তন এনেছে।

অনুষ্ঠানে শিক্ষার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমে বিশেষ সাফল্যের জন্য দুই শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন, সোনাইচন্ডী উচ্চবিদ্যালয়ের  লিঙ্গুইস্টিক জাতীয় উৎসবে দ্বিতীয় স্থান অর্জনকারী জুঁই ও নাচোল বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের জাতীয় বিজ্ঞান উৎসবে দ্বিতীয় স্থান অর্জনকারী তাহমিদা।