অস্ট্রেলিয়ার মাটিতে শেষ ওয়ানডেটাও সুখকর হলো না বাংলাদেশের মেয়েদের। ৮ উইকেটের বড় হারে তিন ম্যাচ সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশই হলো নিগার সুলতানা জ্যোতির দল। অস্ট্রেলিয়ার কাছে প্রথম ওয়ানডেতে ৭ উইকেট আর দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটে হেরেছিল বাংলাদেশের মেয়েরা। শেষ ওয়ানডেতে মাত্র ১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৮ রানে ২ উইকেট হারালেও অ্যালিসা পেরি আর এনাবেল সাদারল্যান্ডের ব্যাটে চড়ে সহজ জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। পেরি ৬৪ বলে ৬৫ আর সাদারল্যান্ড ৫২ বলে ৭৪ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। এর আগে শারমিন আক্তার আর স্বর্ণা আক্তারের জোড়া ফিফটির পরও ৪৯.৫ ওভারে ১৭২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ব্রিসবেনে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। আরও একবার শুরুতেই বিপর্যয়। ১৮ রানে ৩ উইকেট খুইয়ে বসে টাইগ্রেসরা। মুর্শিদা খাতুন ১, শারমিন সুলতানা ৬ আর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ফিরে যান ৩ রান করেই। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সোবহানা মোস্তারিও সুবিধা করতে পারেননি। ২৪ বল খেলে করেন ৯ রান। একটা প্রান্ত ধরে দলকে এগিয়ে নিচ্ছিলেন শারমিন আক্তার। কিন্তু ৯৩ বলে ৮ বাউন্ডারিতে ফিফটি পূরণ করার পর কাঁটায় কাঁটায় ৫০ রানেই আউট হন তিনি। রিতু মনি ফিরে যান ৯ করে। ১১৫ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে রাবেয়া খানকে নিয়ে হাল ধরার চেষ্টা করেন স্বর্ণা আক্তার। রাবেয়া অবশ্য ১৬ বলে ১৩ করে বোল্ড হয়ে যান। তবে স্বর্ণা ফিফটি তুলে নেন। ৭১ বলে ৪ বাউন্ডারিতে ৫৪ রান করে তিনি ফেরার পর বাংলাদেশের দুইশ ছোঁয়ার আশা শেষ হয়ে যায়। দিশা বিশ্বাস ১৩ রানে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার মেগান স্কাট মাত্র ১৬ রান খরচায় নেন ৪টি উইকেট।
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে দুটি বিদ্যালয়ে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্ষপূর্তি উদযাপন
নাচোলে ডেঙ্গু শনাক্তকরণ কিট দিলেন এমপি ড. মিজানুর
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ১০৯ জন
শিবগঞ্জে ট্রাক-সিএনজির সংঘর্ষে একজন নিহত
ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত পোপ লিও
বিরোধের মধ্যেও জেরুজালেমে দূতাবাস খুলল কলম্বিয়া
ভারতের গঙ্গা নদীতে নৌকা ডুবে ১৩ শিশুর প্রাণহানি
পিছিয়ে পড়েও দাপুটে জয় পেলো বার্সা
শেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সান্ত্বনার জয় পেলো শ্রীলঙ্কা
সর্বশেষ খবর
এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্ষপূর্তি উদযাপন
Oct 14, 2026
নাচোলে ডেঙ্গু শনাক্তকরণ কিট দিলেন এমপি ড. মিজানুর
Oct 14, 2026
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ১০৯ জন
Oct 14, 2026
শিবগঞ্জে ট্রাক-সিএনজির সংঘর্ষে একজন নিহত
Oct 14, 2026