মার্কিন অভিনেত্রী সেলমা বেলয়ারকে বিমানে যাত্রী ও ক্রুদের সঙ্গে অসদাচরণের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। লস অ্যাঞ্জেলেস থেকে নিউইয়র্কগামী ডেল্টা এয়ারলাইনসের একটি বিমানে যাত্রী ও ক্রুদের সঙ্গে শারীরিকভাবে আক্রমণাত্মক আচরণের অভিযোগ ওঠে ৫৪ বছর বয়সি এই অভিনেত্রীর বিরুদ্ধে। স্থানীয় সময় গত সোমবার নিউইয়র্ক ও নিউ জার্সির পোর্ট অথরিটির পুলিশ বিভাগ এ তথ্য জানিয়েছে। ক্রুয়েল ইনটেনশনস ও হেলবয় সিনেমায় অভিনয়ের জন্যে পরিচিত ৫৪ বছর বয়সি এই অভিনেত্রীকে বিমানে ঘটে যাওয়া ঘটনার সন্দেহভাজন হিসেবে শনাক্ত করেছে পুলিশ। পুলিশের বিবৃতি অনুযায়ী, নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে সেলমাকে হেফাজতে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থা মূল্যায়নের জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় দুই ফ্লাইট অ্যাটেনডেন্ট আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। তাদের মধ্যে একজনকে হাসপাতালে নেওয়া হয়। এদিকে ডেল্টা এয়ারলাইনস এক বিবৃতিতে বলেছে, বিশৃঙ্খলা বা বেআইনি আচরণের ক্ষেত্রে ডেল্টার কোনো ছাড় নেই। কারণ আমাদের যাত্রী ও ক্রুদের নিরাপত্তা সবার আগে। নিউইয়র্কের কুইন্স বরোর একটি আদালতে হামলার অভিযোগে সেলমার শুনানি হয়। অনলাইনে প্রকাইশত শুনাননির একটি ভিডিও ক্লিপ অনুযায়ী, গ্রেফতারের সময় দায়িত্ব পালনকারী এক পুলিশ কর্মকর্তাকে লাথি মারার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া পরে তাকে যে হাসপাতালে নেওয়া হয়েছিল সেখানে এক নার্সকেও লাথি মারার অভিযোগ আনা হয়েছে। তবে অভিনেত্রীর এক প্রতিনিধি জানিয়েছেন, বিমানে থাকাকালে সেলমার জরুরি চিকিৎসার প্রয়োজন হয়। এর জেরেই তিনি এই আচরণ করেন। এর আগে একাধিকবার নিজের মাল্টিপল স্ক্লেরোসিস রোগের সঙ্গে লড়াইয়ের কথা প্রকাশ্যে জানান এই অভিনেত্রী। ২০১৮ সালে তার শরীরে অটোইমিউন রোগ শনাক্ত হয়।
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে দুটি বিদ্যালয়ে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্ষপূর্তি উদযাপন
নাচোলে ডেঙ্গু শনাক্তকরণ কিট দিলেন এমপি ড. মিজানুর
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ১০৯ জন
শিবগঞ্জে ট্রাক-সিএনজির সংঘর্ষে একজন নিহত
ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত পোপ লিও
বিরোধের মধ্যেও জেরুজালেমে দূতাবাস খুলল কলম্বিয়া
ভারতের গঙ্গা নদীতে নৌকা ডুবে ১৩ শিশুর প্রাণহানি
পিছিয়ে পড়েও দাপুটে জয় পেলো বার্সা
শেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সান্ত্বনার জয় পেলো শ্রীলঙ্কা
Printed on: October 14, 2026
October 14, 2026
বিনোদন
গ্রেফতার হলেন মার্কিন অভিনেত্রী সেলমা ব্লেয়ার
সর্বশেষ খবর
এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্ষপূর্তি উদযাপন
Oct 14, 2026
নাচোলে ডেঙ্গু শনাক্তকরণ কিট দিলেন এমপি ড. মিজানুর
Oct 14, 2026
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ১০৯ জন
Oct 14, 2026
শিবগঞ্জে ট্রাক-সিএনজির সংঘর্ষে একজন নিহত
Oct 14, 2026