‘বার্থডে গার্ল’ লুকে ভক্তদের মাঝে ধরা দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। গত রোববার রাতে নিজের ফেসবুক পেজে সাদাকালো আবহের বেশ কিছু নজরকাড়া ছবি শেয়ার করেছেন তিনি। সেই ছবিগুলোতে স্টাইলিশ লুকে কেক হাতে ও বিভিন্ন পোজে ক্যামেরাবন্দি হতে দেখা গেছে অপুকে। ক্যাপশনে লিখেছেন, ‘বার্থডে গার্ল’ অপুর জন্মদিন উদযাপন শুরু হয়েছে গত শনিবার মধ্যরাতে, অর্থাৎ গত রোববার প্রথম প্রহরেই। বিশেষ এই দিনে ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে কেক কেটেছেন অভিনেত্রী। তাতে লেখা ছিল, ‘হ্যাপি বার্থডে মম। আই লাভ ইউ।’ এছাড়া তার আগের দিন একটি ভিডিও দিয়ে জন্মদিনের আগাম বার্তাও দিয়েছেন এই নায়িকা। সাদাকালো আবহের সেই ভিডিও ও ছবিগুলোর ক্যাপশনে অপু লিখেছেন, ‘আরও হাসি, শিক্ষা আর ভালোবাসায় ভরে থাকুক এই বছর।’ সেই ভিডিওতে অপুর এই নতুন রূপের দেখা মিলেছিল। অপু বিশ্বাসের এই বার্থডে গার্ল লুক বেশ নজর কেড়েছে নেটিজেনদের। এর পাশাপাশি ‘গার্ল’ শব্দ টেনে আপত্তি জানিয়েছেন কেউ কেউ। অনেকের মন্তব্য এমন, অপু বিশ্বাস এখন ‘গার্ল’ (বালিকা) নন, একজন ‘নারী’। এক নেটিজেনের মন্তব্য, ‘বার্থডে লেডি, নট গার্ল অ্যাকচুয়ালি।’ এর পাশাপাশি তার পোশাক নিয়েও আলোচনা করেছেন নেটিজেনরা। তবে অধিকাংশ ভক্তই ‘শুভ জন্মদিন’ জানিয়ে তাকে শুভকামনা জানিয়েছেন; রূপের প্রশংসা করেছেন।
শিরোনাম
নাগরিক ফোরামের স্থায়িত্বশীলতা বিষয়ক কর্মশালা
গোমস্তাপুরে শিক্ষার্থীদের মাদকবিরোধী আলোচনা ও শপথ পাঠ
জেলা হাসপাতালে ১২০০টি ডেঙ্গু শনাক্তকরণ কিট দিল এরফান গ্রুপ
মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : শিবগঞ্জে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী
চাঁপাইনবাবগঞ্জ জেলায় শুরু হয়েছে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ
চাঁপাইনবাবগঞ্জে আবারো শতাধিক ছাড়াল একদিনে ডেঙ্গু আক্রান্ত
শিশু অ্যাকাডেমির আলোচনা ও পুরস্কার বিতরণ
এসআরবি ও পুলিশের যৌথ অভিযানে মহারাজপুর থেকে ১৭ ককটেল উদ্ধার
আসছে ‘ফেউ’-এর দ্বিতীয় সিজন
‘বার্থডে গার্ল’ লুকে ধরা দিলেন অপু
সর্বশেষ খবর
নাগরিক ফোরামের স্থায়িত্বশীলতা বিষয়ক কর্মশালা
Oct 12, 2026