সোমবার ১২ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 12, 2026
October 12, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

শিশু অ্যাকাডেমির আলোচনা ও পুরস্কার বিতরণ

Published: October 12, 2026 at 01:52 PM
শিশু অ্যাকাডেমির আলোচনা ও পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে এ উপলক্ষে পাঠানপাড়ায় শিশু অ্যাকাডেমিতে শিশুদের নৃত্য প্রতিযোগিতা, কন্যাশিশু দিবসের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

জেলা প্রশাসন ও জেলা শিশু অ্যাকাডেমি আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ, জেলা মহিলা সংস্থার কর্মকর্তা মো, শফিকুল ইসলাম খানশুর, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সুরভী খাতুনসহ অন্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. জাবেদ আলী।

পরে বিভিন্ন বিষয়ে বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।