রবিবার ০৪ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 04, 2026
October 04, 2026
জাতীয়
জাতীয়

১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

Published: October 04, 2026 at 01:23 PM
১২ কেজি সিলিন্ডারের দাম  বাড়ল ২৫২ টাকা

সৌদি আরবের কোম্পানি আরামকো নির্ধারিত নতুন মূল্য সমন্বয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সমন্বয় করেছে নিয়ন্ত্রণক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়। ১২ কেজির এলপিজি সিলিন্ডারের বিদ্যমান মূল্য থেকে ২৫২ টাকা বাড়ানো হয়েছে।

একই সঙ্গে অটোগ্যাসের লিটারপ্রতি মূল্য মূসকসহ ৭৩ টাকা ০৯ পয়সা থেকে ৮৪ টাকা ৬২ পয়সায় সমন্বয় করা হয়। নতুন দর রবিবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

প্রোপেন ও বিউটেনের ঘোষিত গড় দাম এবং ডলারের বিনিময় হার বিবেচনায় অক্টোবর মাসের জন্য এই দাম সমন্বয় করা হয়েছে।

বেসরকারি খাতের মালিকানাধীন খুচরা বিক্রেতা পর্যায়ে সাড়ে ১২ কেজি এলপিজির নতুন দাম খুচরা বিক্রেতা পর্যায়ে ১ হাজার ৯১৩ টাকা, ১৫ কেজি ২ হাজার ২৯৬ টাকা, ১৬ কেজি ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ কেজি ২ হাজার ৭৫৫ টাকা, ২০ কেজি ৩ হাজার ০৬১ টাকা, ২২ কেজি ৩ হাজার ৩৬৭ টাকা, ২৫ কেজি ৩ হাজার ৮২৭ টাকা, ৩০ কেজি ৪ হাজার ৫৯২ টাকা, ৩৩ কেজি ৫ হাজার ০৫১ টাকা, ৩৫ কেজি ৫ হাজার ৩৫৭ টাকা এবং ৪৫ কেজি ৬ হাজার ৮৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ দাম প্রতি কেজি ১৫৩ টাকা ০৬ পয়সা সমন্বয় করা হয়েছে। এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির ভোক্তাপর্যায়ে মূসকসহ দাম প্রতি কেজি ১৪৯ টাকা ৩১ পয়সা সমন্বয় করা হয়েছে।

তবে ২৩ ফেব্রুয়ারির আদেশ অনুযায়ী সরকারি এলপিজির (১২.৫ কেজি) দাম আগের মতোই ৭৭৬ টাকা ৯৩ পয়সায় অপরিবর্তিত রাখা হয়েছে।