প্রচলিত বাণিজ্যিক মশলা সিনেমা নয়। নেই প্রথম সারির কোনো নায়ক। গল্পের মূলেই আছেন চার অভিনেত্রী। তাতেই বাজিমাৎ করলেন রায়হান রাফী। তার ‘প্রেশার কুকার’ সিনেমাটি মুক্তি পায় এ বছরের রোজার ঈদে। প্রেক্ষাগৃহে দারুণ সাড়া পেয়েছিল। এবার সেই ‘প্রেশার কুকার’ আসছে ওটিটিতে। গুঞ্জনটা কদিন ধরে শোনা যাচ্ছিল। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। ওটিটি প্ল্যাটফর্ম হইচই বাংলাদেশ-এ মুক্তি পাবে সিনেমাটি। আগামী বৃহস্পতিবার থেকে প্ল্যাটফর্মটিতে দেখা যাবে ‘প্রেশার কুকার’। বিষয়টি জানিয়েছে হইচই। সঙ্গে দেওয়া হয়েছে একটি বার্তা, “ঢাকার চাপে চার নারীর জীবনে জমে ওঠে বিস্ফোরণ। এই শহরে যখন নিঃশ্বাস নেওয়াটাই কঠিন হয়ে ওঠে, তখন শেষ পর্যন্ত কে বাজাবে ‘প্রেশার কুকার’-এর সিটি?”সিনেমাটির ওটিটিতে আসার খবর শুনে উচ্ছ্বসিত দর্শক। অনেকেই প্রেক্ষাগৃহে গিয়ে দেখার সুযোগ পাননি। তাই ঘরে বসে ‘প্রেশার কুকার’ দেখার আগ্রহ প্রকাশ করছেন। সিনেমাটির চার প্রধান চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরী। এছাড়াও আছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, আজিজুল হাকিম, ফারজানা ছবি প্রমুখ। অতিথি চরিত্রে আছেন চঞ্চল চৌধুরীও। এই সিনেমার গান ‘বড়াই করে’ আলাদাভাবে জনপ্রিয়তা পেয়েছে। নিজের কথা ও সুরে গানটি গেয়েছেন অঙ্কন কুমার। সংগীত পরিচালনায় জাহিদ নিরব।
শিরোনাম
২৫০ শয্যার জেলা হাসপাতালে প্রায় আড়াইশ শিশুই ভর্তি : বেশিরভাগই চিকিৎসা নিচ্ছে মেঝেতে থেকে
ভোলাহাটে সৎ ছেলের ছুরিকাঘাতে নিহত সৎ মা
চাঁপাইনবাবগঞ্জে একদিনে শতাধিক ছাড়াল ডেঙ্গু আক্রান্ত
শিবগঞ্জে বিজিবি-পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার
নাচোলে সিঁধ কেটে গরু ও ছাগল চুরি
পাঠানপাড়ায় শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা
সেপ্টেম্বরের সড়কে প্রতিদিন গড়ে ১৪ প্রাণহানি : রোড সেফটি ফাউন্ডেশন
অক্টোবরের বেতনের সঙ্গে তিন মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
ক্রোয়েশিয়ার জালে ইংল্যান্ডের গোল বন্যা
সর্বশেষ খবর
ভোলাহাটে সৎ ছেলের ছুরিকাঘাতে নিহত সৎ মা
Oct 04, 2026
চাঁপাইনবাবগঞ্জে একদিনে শতাধিক ছাড়াল ডেঙ্গু আক্রান্ত
Oct 04, 2026
নাচোলে সিঁধ কেটে গরু ও ছাগল চুরি
Oct 04, 2026