সৌদি আরবের মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলাকারী আটক হওয়ার খবর নাকচ করেছে দেশটির কর্তৃপক্ষ। শুক্রবার সৌদি নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, এক ব্যক্তিকে পথচারীদের হয়রানি করা এবং আতঙ্ক ছড়ানোর অভিযোগে আটক করা হয়েছে। তবে তার কাছে বিস্ফোরক ছিল বা তিনি আত্মঘাতী হামলা চালানোর চেষ্টা করেছিলেন, এমন কোনো সত্যতা নেই। এ বরাতে খবর প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি। সৌদি কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, পবিত্র নগরী মক্কায় নিরাপত্তা বাহিনী পথচারীদের হয়রানি এবং তাদের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়ানোর অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে। ঘটনাটি তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ঘটনার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে ধরনের দাবি ছড়ানো হচ্ছে, তার কোনো সত্যতা নেই। তবে আটক ব্যক্তির পরিচয় বা ঘটনার বিস্তারিত বিষয়ে আর কোনো তথ্য দেওয়া হয়নি। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হয়েছিল, বিস্ফোরকভর্তি পোশাক পরা এক সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারী গ্র্যান্ড মসজিদে কা দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। পরে নিরাপত্তাকর্মীরা তাকে আটক করেন বলেও দাবি করা হয়। তবে সৌদি কর্তৃপক্ষ এসব দাবিকে ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে। গ্র্যান্ড মসজিদের কেন্দ্রস্থলে অবস্থিত কাবা মুসলমানদের সবচেয়ে পবিত্র ধর্মীয় স্থান হিসেবে বিবেচিত। সূত্র: আনাদোলু এজেন্সি
শিরোনাম
নাগরিক ফোরামের স্থায়িত্বশীলতা বিষয়ক কর্মশালা
গোমস্তাপুরে শিক্ষার্থীদের মাদকবিরোধী আলোচনা ও শপথ পাঠ
জেলা হাসপাতালে ১২০০টি ডেঙ্গু শনাক্তকরণ কিট দিল এরফান গ্রুপ
মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : শিবগঞ্জে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী
চাঁপাইনবাবগঞ্জ জেলায় শুরু হয়েছে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ
চাঁপাইনবাবগঞ্জে আবারো শতাধিক ছাড়াল একদিনে ডেঙ্গু আক্রান্ত
শিশু অ্যাকাডেমির আলোচনা ও পুরস্কার বিতরণ
এসআরবি ও পুলিশের যৌথ অভিযানে মহারাজপুর থেকে ১৭ ককটেল উদ্ধার
আসছে ‘ফেউ’-এর দ্বিতীয় সিজন
‘বার্থডে গার্ল’ লুকে ধরা দিলেন অপু
Printed on: October 13, 2026
October 02, 2026
আন্তর্জাতিক
মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলাকারীর খবর নাকচ সৌদি আরবের
সর্বশেষ খবর
নাগরিক ফোরামের স্থায়িত্বশীলতা বিষয়ক কর্মশালা
Oct 12, 2026