বুধবার ২৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি শিবগঞ্জে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৪ দিনের ব্যবধানে আবারো জব্দ ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : ৫ম দিনের খেলায় ৬-০ গোলে জয় পেল গোমস্তাপুর দেশে সারের সংকট নেই পর্যাপ্ত মজুত আছে : তথ্য উপদেষ্টা চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর জয় দিয়ে নতুন মৌসুম শুরু করল চেলসি তদন্তের মুখে পড়ে দল থেকে ছিটকে গেলেন ইংলিশ পেসার বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট নিয়ে ব্রডের বিস্ফোরক দাবি দেড় লাখ টাকার ‘খালি পায়ের জুতা’ পড়ে নজর কাড়লেন মার্গারেট কোয়ালি
Printed on: August 26, 2026
April 28, 2026
ভোলাহাট
ভোলাহাট

ভোলাহাটে পাচারের অভিযোগে মধ্যরাতে তেলবাহী গাড়ি জব্দ

Published: April 28, 2026 at 06:38 PM
ভোলাহাটে পাচারের অভিযোগে  মধ্যরাতে তেলবাহী গাড়ি জব্দ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় মধ্যরাতে জ্বালানি পাচারের অভিযোগে তেলবাহী গাড়ি, ট্রলি ও তেলের ড্রাম জব্দ করেছে পুলিশ।

গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সোনাজল বিল এলাকায় অবস্থিত হিরো ইটভাটায় অভিযান চালিয়ে এসব জব্দ করে পুলিশ। 

পুলিশ সূত্রে জানা যায়, ভোলাহাট ফিলিং স্টেশন থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে একটি তেলবাহী গাড়ি ইটভাটার ভেতরে প্রবেশ করে। সেখানে ড্রামের মাধ্যমে তেল খালাস করে ট্রলিতে তুলে পাচারের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে ভোলাহাট থানার এসআই শাখাওয়াত হোসেনসহ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পাচারচক্রের সদস্যরা গাড়ি ফেলে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে তেলবাহী গাড়ি (চট্ট মেট্রো-ঢ-৪১-০৮৩০), পাচারে ব্যবহৃত ট্রলি ও ভুটভুটিসহ মোট আটটি গাড়ি এবং তেলের ড্রাম জব্দ করে থানায় নিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি এলাকায় কৃত্রিম জ্বালানি সংকট তৈরি করে অসাধু ব্যবসায়ীরা জ্বালানি তেল বেশি দামে বিক্রি করছে। তারা মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনের মালিক আব্দুল লতিফের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগও তোলেন। 

তাদের দাবি, পাম্পে তেল থাকা সত্ত্বেও কৃষকদের বঞ্চিত করে ট্রলি ও ট্রাক্টর মালিকদের কাছে বেশি দামে তেল বিক্রি করা হচ্ছে।

এদিকে মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনের মালিক আব্দুল লতিফ বলেন, যে তেল জব্দ করা হয়েছে, সেটা আমাদের ফিলিং স্টেশনের তেল না। যমুনা অয়েল কোম্পানি লিমিটেড থেকে আমার ফিলিং স্টেশনের নামে তেল বরাদ্দ করা হয়েছে ২৮ এপ্রিলের মঙ্গলবার জন্য।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) মো. হাসান তারেক বলেন, তেল পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থানা পুলিশ ঘটনাস্থলে গেলে পাচার চক্র পালিয়ে যায়। তেলবাহী গাড়ি ও পাচারে ব্যবহৃত গাড়ি জব্দ করে থানায় নিয়ে আসা হয়। তবে তেলগুলো কোন ফিলিং স্টেশনের জন্য নিয়ে আসা হয়েছিল, সে তথ্য এখনো পাওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

অন্যদিকে ঘটনাটি নিয়ে সংবাদ সম্মেলন করেছে ভোলাহাট ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। মঙ্গলবার বেলা ২টার দিকে মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. শাখাওয়াত হোসেন জানান, মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনের নামে সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ফেসবুকে  বিভিন্ন অপপ্রচার করা হচ্ছে। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি বলেন, আমি স্পষ্টভাবে জানাতে চাই, ২৬ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনের নামে কোনো তেল বরাদ্দ ছিল না। আজ মঙ্গলবার ২৮ এপ্রিল মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনের নামে তেল বরাদ্দ আছে, যা স্টেশনে পৌঁছালে ট্যাগ অফিসারের পরামর্শ মোতাবেক বিতরণ করা হবে। যাচাই-বাছাই ছাড়া অপপ্রচার না করার জন্য অনুরোধ জানান।