মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 15, 2026
August 28, 2026
নাচোল
নাচোল

নাচোলে পৃথক স্থানে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

Published: August 28, 2026 at 02:24 PM
নাচোলে পৃথক স্থানে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আদিবাসী যুবসংঘ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার কেএফসি আদিবাসী যুব সংঘের আয়োজনে দিনব্যাপী নেজামপুর ইউনিয়নের কামার জগদইল মেহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৮টি দলের মধ্যে মিনিবার (পা-গোলী) এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

৮টি দলের খেলার মধ্যে ফাইনালে ওঠে ইসলামপুর নব দিগন্ত সোসাইটি  ও আমরা ছিলাম আছি থাকবো দল।

সময়ের মধ্যে কোনো দলের মধ্যে গোল না হলে, পরে টাইব্রেকারের মাধ্যমে  আমরা ছিলাম আছি থাকবো দলকে পরাজিত করে ইসলামপুর নব দিগন্ত সোসাইটি দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে উভয় দলের হাতে প্রাইজমানি তুলে দেন অতিথিরা।

অন্যদিকে বরেন্দা যুব সংঘের আয়োজনে বরেন্দা লালজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী ৮ টি দলের মধ্যে মিনিবার (পা-গোলী) ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

৮টি দলের খেলার মধ্যে ফাইনালে ওঠে নেজামপুর ফুটবল দল ও শান্ত সজল একাদশ ফুটবল দল।

সময়ের মধ্যে কোনো দলের মধ্যে গোল না হলে, টাইব্রেকারে সজল শান্ত একাদশ দলকে পরাজিত করে নেজামপুর ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

টুর্নামেন্টের উদ্বোধনী ও প্রাইজমানি তুলে দেয়ার সময় নেজমপুর ইউনিয়ন বিএনপির (সাবেক) সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, নাচোল উপজেলা যুবদলের সহ-সভাপতি নাসিরুল ইসলাম, ১,২,৩ ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য রেবিনা বেগম, সাংবাদিক ও সমাজসেবা মনিরুল ইসলাম, ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল মালেক, বিএনপির সাবেক প্রচার সম্পাদক হাসান আলী উপস্থিত ছিলেন।

খেলা শেষে উভয় দলের হাতে প্রাইজমানি তুলে দেন অতিথিরা।